জুমবাংলা ডেস্ক: বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শুরু হবে, চলবে ১ অক্টোবর পর্যন্ত। লিখিত পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে।

গতকাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম

আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশিত হয়।

রুটিন অনুযায়ী প্রতিটি পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ স্তরে বিকালে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষা কেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।
এসএসসি পরীক্ষা

Advertisement

১৫ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, ১৭ সেপ্টেম্বর বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র, পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং, ২৫ সেপ্টেম্বর গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ, ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে এসএসসি ও সমমানের পরীক্ষা ১৯ জুন থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে বন্যার কারণে ১৭ জুন পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

শিক্ষায় আমরা যুক্তরাষ্ট্রের কাছাকাছি আছি: শিক্ষামন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.