জুমবাংলা ডেস্ক: ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটি।

আজ বুধবার কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষর করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এসএসসি পরীক্ষা

Advertisement

এতে বলা হয়, ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ১২ এপ্রিল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি ২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানান।

চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা অনুষ্ঠিত হচ্ছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়।

বিনা অভিজ্ঞতায় চাকরি দিচ্ছে নেসলে বাংলাদেশ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.