
রোববার (১৮ জুলাই) রাতে মাউশির পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। অ্যাসাইনমেন্টের পাশাপাশি প্রকাশ করা হয়েছে অ্যাসাইনমেন্ট বিতরণ ও মূল্যায়ন নির্দেশিকাও।
করোনাভাইরাসের কারণে এবার সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেওয়া হবে। অ্যাসাইনমেন্টের ভিত্তিতে এ বিষয়গুলোর সংক্ষিপ্ত পাঠ্যসূচি শেষ করা হবে। এর আগে করোনা পরিস্থিতি অনুকূলে এলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পাঠ্যসূচির অলোকে গ্রুপভিত্তিক শুধু তিনটি নৈর্বাচনিক বিষয়ের ওপর সময় ও পরীক্ষার নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ বছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও সমমান এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



