জুমবাংলা ডেস্ক : সাগর থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ নিয়ে ঘাটে ফিরতে শুরু করেছেন কক্সবাজারের জেলেরা। শহরের ফিশারি ঘাটের মৎস্য অবতরণকেন্দ্রে চড়া দামে বেচাবিক্রি হচ্ছে এই মাছটি। সেখানে এক কেজি ওজনের ১০০ পিস ইলিশ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায়।

ইলিশ

Advertisement

শুক্রবার (৩০ আগস্ট) সকালে কক্সবাজার ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, ১০ থেকে ১২টি ট্রলার ২৫ থেকে ৩০ হাজার ইলিশ নিয়ে ঘাটে ভিড়েছে। ট্রলার থেকে ডিঙি নৌকায় নামিয়ে ইলিশ মৎস্য অবতরণকেন্দ্রে নিয়ে যেতে দেখা যায় জেলেদের। সেখানে ১ কেজি ওজনের ১০০ পিস ইলিশ বিক্রি হচ্ছে দেড় লাখ টাকায়। অর্থাৎ প্রতি কেজি ওজনের একটি ইলিমের দাম পড়ছে ১৫০০ টাকা। ট্রলার মালিকদের কাছ থেকে পাইকারি দরে মাছগুলো কিনছিলেন ব্যবসায়ীরা। এ ছাড়া ৯০০ গ্রাম ওজনের ১০০টি মাছ বিক্রি হচ্ছে ১ লাখ ২৫ হাজার থেকে থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মধ্যে। ৮০০ গ্রাম ওজনের ১০০টি ইলিশ বিক্রি হয়েছে ১ লাখ থেকে ১ লাখ ১৫ হাজার টাকায়।

প্রথা ভেঙে জীবনসঙ্গী খুঁজছেন পাকিস্তানি তরুণ-তরুণী

এদিকে, ঘাটে ট্রলার কম আসায় মাছের দাম একটু বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একযোগে বেশি ট্রলার ঘাটে ফিরলে মাছের দাম কমে যাবে বলেও জানান তারা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.