Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home করতোয়া নৌকাডুবি : নতুন জামা পরে ঘোরা হলো না দুই বোনের
বিভাগীয় সংবাদ

করতোয়া নৌকাডুবি : নতুন জামা পরে ঘোরা হলো না দুই বোনের

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 28, 2022Updated:September 28, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : দুর্গাপূজা উপলক্ষে দুই কন্যা দীপশিখা (৭) ও পূজার (১৫) জন্য নতুন জামা কিনেছিলেন বাবা দীপক চন্দ্র রায়। সেই নতুন জামা পরে মা-বাবার সঙ্গে পূজামণ্ডপ ঘোরার সুযোগ হলো না ওদের। দীপক চন্দ্র রায় ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের পাঞ্জিয়াপাড়ার বাসিন্দা।

করতোয়া নৌকাডুবি : নতুন জামা পরে ঘোরা হলো না দুই বোনের

গত রবিবার পঞ্চগড়ের বোদা উপজেলা বড়শশী ইউনিয়নের বরদেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠানে যাওয়ার পথে করতোয়া নদীতে নৌকাডুবিতে আরো অনেকের সঙ্গে প্রাণ হারায় দুই কন্যাশিশু দীপশিখা ও পূজা।

এলাকাজুড়ে এখন বিরামহীন মাতম। দুই কন্যাসন্তানকে হারিয়ে মা সন্ধ্যা রানী ও বাবা দীপক চন্দ্র শোকে পাথর।

ঘটনার দিন গত রবিবার স্থানীয়রা দীপশিখার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। নিখোঁজ থাকে পূজা। গতকাল মঙ্গলবার সকালে পূজার মরদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে নদীতে ভেসে উঠলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দীপক চন্দ্র রায় জানান, ওই মন্দিরে পূজা দিতে যাওয়ার একমাত্র বাহন নৌকা। ওই দিন নৌকা ডুবে যাওয়ার পর ছোট মেয়ে দীপশিখার মরদেহ পেয়েছিলেন। আর দুই দিন পর মঙ্গলবার পেলেন পূজার মরদেহ।

দীপশিখা ও পূজার মা সন্ধ্যা রানী রায় বলেন, ‘দুই কন্যাকে অনেক আদর করে প্রতিদিন নিজ হাতে ভাত খাইয়ে দিতাম। পরিবারের সবার আদরের ছিল দুই বোন। দুর্গাৎসবে কোথায় কোথায় বেড়াতে যাবে সে পরিকল্পনাও করেছিল দুজন। ওরা আর কোনো দিন দুর্গাৎসবে কোথাও বেড়াতে যাবে না…। ’

সন্ধ্যা রানী আর বলতে পারেন না। পলকহীন তাকিয়ে থাকেন দূরদিগন্তে। প্রবল ধারায় চোখ বেয়ে নামে জল।

একটু পর ফের বলেন, ‘দুই মেয়ের জন্য ওদের বাবা নতুন জামা কিনেছিলেন। খুব পছন্দ করেছিল তারা। নিষ্পাপ শিশু দুটি তো কোনো অপরাধ করেনি। তাহলে ভগবান কেন তাদের তুলে নিল…!’

দীপক চন্দ্র রায়ের বাবা সুবেন্দ্রনাথ বর্মণ জানান, পরিবারের ১১ জন সদস্য ওই দিন বরদেশ্বরী মন্দিরে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় পতিত হয়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
করতোয়া ঘোরা জামা দুই নতুন না নৌকাডুবি পরে প্রভা বিভাগীয় বোনের সংবাদ হলো
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

February 6, 2026
নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

February 6, 2026
আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

February 6, 2026
Latest News
ব্রাহ্মণবাড়িয়া

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, ব্রাহ্মণবাড়িয়ায় নিহত ১

নুরুদ্দিন অপু

নিশ্চিত পরাজয় জেনে একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : নুরুদ্দিন অপু

আন্দোলনে বড় ক্ষতি

আন্দোলনে বড় ক্ষতির মুখে চট্টগ্রাম বন্দর

অনিয়ম ও অর্থ আত্মসাত

অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে লালমনিরহাট গণপূর্তের নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.