Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় করোনার মাঝে ডেঙ্গুর হানা!
জাতীয়

করোনার মাঝে ডেঙ্গুর হানা!

By Mohammad Al Aminজুলাই 20, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমপক্ষে ৯১০ জন৷ এই সংখ্যা বছরের প্রথম ছয় মাসের প্রায় তিনগুণ৷ আগের ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৩৯২৷ খবর ডয়চে ভেলের।

শুধু তাই নয়, গত বছরের পুরো ১২ মাসের সঙ্গে এই বছরের জুলাই মাসের ১৮ দিন তুলনা করলে আক্রাস্ত প্রায় সমান৷ প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছর ১২ মাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯২ জন৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্বের অধ্যাপক কবিরুল বাশার তাই বর্তমান পরিস্থিতকে ভয়াবহ মনে করছেন৷ তিনি আশঙ্কা করেন, ঈদে লোকজন যে দল বেঁধে বাড়ি যাচ্ছেন, তারা শহর থেকে গ্রামে ডেঙ্গু নিয়ে যাচ্ছেন৷ ডেঙ্গু এবার গ্রামেও ছড়িয়ে পড়বে৷

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মোট ৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন৷ তাদের মধ্যে ঢাকায় ৭৪ জন এবং ঢাকার বাইরে একজন৷

দেশের হাসপাতালগুলোতে এখন মোট ৪০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে ঢাকায় ৩৯৮ জন৷ ঢাকার বাইরে পাঁচ জন৷ ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ডেঙ্গু রোগী আছে৷

স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় স্পষ্ট যে, এখন ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতেই ডেঙ্গু রোগী বেশি৷ যেমন, সেন্ট্রাল হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন, আদ দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আট জন, মিটফোর্ড হাসপাতালে আট জন, সরকারি শিশু হাসপাতালে দুইজন৷ কোভিডের চাপের কারণে সাধারণ চিকিৎসা ব্যবস্থার অবনতির কারণে অনেক ডেঙ্গু রোগীই এখন বেসরকারি হাসপাতালে যাচ্ছেন৷

কবিরুল বাশার বলেন, ঢাকার সব এলাকায়ই এখন এডিস মশার ঘনত্ব বেশি৷ জুন মাসে যে সার্ভে করি, তাতে দেখা যায়, গত বছরের চেয়ে এডিস মশার ঘনত্ব প্রায় ২০ গুণ বেশি৷ ঢাকার এমন কোনও এলাকা নেই যেটা ডেঙ্গুর উচ্চ ঝুঁকির মধ্যে নেই৷

তিনি বলেন, এবার বুষ্টি হয়েছে অনেক, আদ্রতা বেশি, তাপমাত্রা বেশি- এইসব কারণে এবার এডিস মশার প্রজনন অনেক বেশি৷ তার মতে, ডেঙ্গুর প্রজনন ঠেকাতে সচেতনতা ও আগাম প্রস্তুতি কম ছিল৷

তার মতে, ২০১৯ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাব যখন দেখা দেয় তার আগে কোরবানির ঈদ ছিল৷ ঈদে অনেক মানুষ গ্রামে যায়৷ এরপরই সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ে৷ এবারও সেই পরিস্থিতি হতে পারে৷ কারণ, ঢাকায় ডেঙ্গুর পরিস্থিতি খারাপ৷ অনেকেই বুঝতে পারছেন না যে তারা ডেঙ্গু আক্রান্ত৷ এখন তারা গ্রামে যাচ্ছেন৷ ফলে ডেঙ্গু গ্রামে ছড়িয়ে পড়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে৷

তিনি দাবি করেন, সরকারি হিসেবে এ বছর ডেঙ্গুতে কেউ মারা না গেলেও আনঅফিসিয়ালি চার জন মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে৷ আইইডিসিআর তাদের শনাক্তকরণ প্রক্রিয়া নিয়ে কাজ করছে৷

তবে আইইডিসিআর জানায়, তারা দুইজনের মুত্যু ডেঙ্গুতে কিনা তা খতিয়ে দেখছেন৷

আইইডিসিআর-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, বাংলাদেশে এখন সারাবছরই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন৷ কিন্তু আমরা দেখছি এবার হেমোরেজিক বেশি৷ রক্তক্ষরণ হয়, যা আতঙ্কের৷ আমরা পরীক্ষা করে দেখছি ডেঙ্গুর নতুন কোনও স্ট্রেন হয়েছে কিনা৷

তার মতে, করোনার কারণে এখন পুরো চিকিৎসা ব্যবস্থা চাপের মুখে আছে সত্য, কিন্তু বাংলাদেশে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসায় সব ধরনের সক্ষমতা আছে৷ জ্বর হলে এখন সবাই করোনা টেস্ট করান, ডেঙ্গু টেস্ট করান না৷ করোনা টেস্টের সাথে সাথে ডেঙ্গু টেস্টও করাতে হবে৷ জ্বর ডেঙ্গুর কারণেও হচ্ছে৷ আর চিকিৎসা দ্রুত শুরু করতে হবে৷ কারণ, চিকিৎসা দ্রুত শুরু করলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সহজ৷

তিনি বলেন, এবার লকডাউনের কারণে মানুষ দীর্ঘ সময় বাড়িতে থাকছেন৷ এ কারণেই বাড়িতে পানি ও ময়লা জমতে দেয়া উচিত নয়৷ এটা অনেকে খেয়াল করছেন না৷ তাই বাড়িই এবার এডিস মশার বড় প্রজননক্ষেত্র৷ আর শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ এবার শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

জুন 18, 2026
সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

জুন 18, 2026
সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

জুন 18, 2026
Latest News
প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

শামা ওবায়েদ

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

ব্যবসায়িক প্রতিশ্রুতি

স্বাভাবিক রয়েছে দারাজের ব্যবসায়িক কার্যক্রম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa