
সুইজারল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ ফেদেরার ও তার স্ত্রী মিরকা এক মিলিয়ন সুইস ফ্রাঁ অনুদান দিচ্ছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ কোটি ৬৫ লাখ টাকার মতো। তারকা দম্পতির দেওয়া এই অর্থ ব্যবহার করা হবে করোনাভাইরাসে আক্রান্ত সুইজারল্যান্ডের সবচেয়ে বিপর্যস্ত মানুষদের সহায়তা করতে।
— Roger Federer (@rogerfederer) March 25, 2020
বুধবার (২৫ মার্চ) নিজের স্বীকৃত টুইটার অ্যাকাউন্ট থেকে আর্থিক সাহায্যের খবর জানিয়ে ফেদেরার লিখেছেন, সময়ের দাবিতেই মানুষের পাশে থাকছেন তারা। সবার জন্যই এখন খুব চ্যালেঞ্জিং সময়। আমি আর মিরকা ব্যক্তিগতভাবে এক মিলিয়ন সুইস ফ্রাঁ দিচ্ছি সুইজারল্যান্ডের সবচেয়ে অসহায় পরিবারগুলোকে।
২০টি গ্র্যান্ডস্লাম জয়ী কিংবদন্তি তারকা ফেদেরার আরও লিখেন, আমাদের দেখে এগিয়ে আসবেন অন্যরাও। আমাদের এই অনুদান কেবল শুরু। আমি আশা করব, আরও অনেকে এগিয়ে আসবেন। সবাই মিলে এই সংকট থেকে আমরা ঘুরে দাঁড়াব।
প্রসঙ্গত, করোনাভাইরাস কোভিড-১৯ এর ছোবলে সুইজারল্যান্ডে এখন পর্যন্ত ১০ হাজার ৫৩৭ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৪৭ জন। কেবল বুধবারই (২৫ মার্চ) দেশটিতে প্রাণঘাতী এই রোগে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



