Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home টপ নিউজ কর্মসংস্থান বেড়েছে ব্যাংক খাতে
টপ নিউজ

কর্মসংস্থান বেড়েছে ব্যাংক খাতে

By Saumya Sarakarমার্চ 21, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশের ব্যাংক খাতে কর্মসংস্থান বেড়েই চলেছে। এক বছরের ব্যবধানে ব্যাংকে কর্মী বেড়েছে ২৬ হাজার ২৬৬ জন বা প্রায় ৪ শতাংশ। একই সঙ্গে বেড়েছে নারী কর্মীর সংখ্যাও। মোট ব্যাংকারদের মধ্যে ১৫ দশমিক ৪০ শতাংশ নারীকর্মী।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর শেষে দেশে কার্যরত ৬১টি বাণিজ্যিক ব্যাংকে কর্মরত কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ৬৯৬ জন। যা ২০২২ সালের তুলনায় ৩ দশমিক ৯০ শতাংশ বেশি এবং ২০২২ সালের ১ লাখ ৭৮ হাজার ৪৩০ জন কর্মকর্তার চেয়ে ২৫ হাজার ২৬৬ জন বেশি।

প্রতিবেদনের তথ্য মতে, ব্যাংক খাতের মোট কর্মকর্তাদের মধ্যে ৮৩ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং বাকিরা নারী। রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তার সংখ্যা ৫০ হাজার ২৮৫ জন। যা ব্যাংক খাতের মোট কর্মীর প্রায় ২৫ শতাংশ। প্রায় ৬৭ শতাংশ কর্মসংস্থান হয়েছে ৪৩টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে। নয়টি বিদেশি বাণিজ্যিক ব্যাংকে কর্মরত রয়েছেন ৪ হাজার ৫৭ জন। ২০২৩ সালের ডিসেম্বরের শেষে তিনটি বিশেষায়িত তফসিলি ব্যাংকের কর্মী ছিল ১৩ হাজার ৩৯ জন। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মসংস্থান বেড়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ। যেখানে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে ২০২৩ সালে কর্মসংস্থানের প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এক বছর আগের তুলনায় জুন শেষে গত ২০২২-২৩ অর্থবছরে ব্যাংকে মোট নারীকর্মীর সংখ্যা ৩ দশমিক ২২ শতাংশ বা ১ হাজার ১৯ জন বেড়েছে। দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংকের তথ্য পর্যালোচনা করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত জুন শেষে এসব ব্যাংকে নারীকর্মীর সংখ্যা বেড়ে হয় ৩২ হাজার ৫৬৭ জন। আগের ২০২১-২২ অর্থবছরে যা ছিল ৩১ হাজার ৫৪৮ জন।

রাষ্ট্রীয় ১৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য জনবল নিয়োগের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটি নামে একটি বিশেষ সচিবালয় রয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য ২৩টি বিভাগের অধীনে জনবল নির্বাচন করার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা পরিচালনা করে এটি। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাষ্ট্রীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রতি বছর গড়ে ৫ হাজার কর্মকর্তা নিয়োগ করা হয়। এটি দশম এবং তার ওপরে গ্রেডের পদে নিয়োগ করে।

এ বিষয়ে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার অধীনে জনবল নিয়োগ করতে প্রতিটি ব্যাংকের নিজস্ব নিয়োগ নীতিমালা রয়েছে। আমরা একটি কঠোর প্রক্রিয়ার মাধ্যমে মেধাভিত্তিক ব্যবস্থাপনায় নিয়োগ করি। ব্যাংকগুলো মেধাবীদের আকৃষ্ট করার জন্য প্রতিযোগিতামূলক পারিশ্রমিক প্রদান করে।

বিকাশ অ্যাপে ৭০০ কোটি টাকার ‘ন্যানো লোন’ বিতরণ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

জুন 11, 2026
পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

জুন 10, 2026
বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

জুন 4, 2026
Latest News
মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

নতুন নির্দেশনা

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

গণমাধ্যম দিবস

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa