Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কলকাতায় সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশী নিহত
আন্তর্জাতিক

কলকাতায় সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশী নিহত

By Sazzad Hossainআগস্ট 17, 20192 Mins Read

কলকাতায় সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশী নিহত

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে আজ দুপুরে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দু’জন বাংলাদেশী নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় আরো কয়েজন আহত হয় । খবর বাসসের।

কোলকাতা শহরের শেক্সপিয়ার সরণী ও লাউডন স্ট্রিটের সংযোগ স্থলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজধানী মোহাম্মদপুরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা ফারহানা ইসলাম তানিয়া (২৮) ও গ্রামীণ ফোনের সার্ভিস হোল্ডার মিরপুরের বাসিন্দা কাজী মোহান্মদ মঈনুল আলম (৩৬)।

এ দুর্ঘটনায় বাংলাদেশের আরো একজন নাগরিক আহত হন।

কলকাতা শহরের শেক্সপিয়ার থানার কর্তব্যরত কর্মকর্তা অমিত বসু বাসস’কে জানান, বিড়লা তারামন্ডল থেকে কলামন্দিরের দিকে বেপরোয়া গতিতে আসা একটি জাগুয়ার গাড়ি পার্কস্ট্রিট থেকে মিন্টোপার্কের দিকে যাওয়ার সময় বিপরীতগামী একটি মার্সিডিজ গাড়িকে ধাক্কা দেয়। এইসময় সেখানে দাঁড়িয়ে থাকা তিনজন পথচারী পিষ্ট হয়। আহত হয়েছেন আরো কয়েকজন।
আহতদের সঙ্গে সঙ্গে এস.এস.কে.এম হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।
আহত আরও একজন বাংলাদেশী নাগরিকসহ মার্সিডিজ গাড়ির চালককে হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছেন, নিহতরা চোখের ডাক্তার দেখানোর জন্য কলকাতায় আসেন। ঘটনার সময় তারা ডাক্তার চেম্বার থেকে ফেরার পথে প্রচন্ড বৃষ্টির কারণে ওই ফুটে আশ্রয় নেয়। ঘটনার পর জাগুয়ার গাড়ির চালক পালিয়ে যায়।

এছাড়াও গতকাল শুক্রবার বিকেলে কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকায় বৃষ্টিপাতের সময় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়।
এছাড়া বজ্রপাতে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জন বাংলাদেশী। ঘটনার সময় তারা ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরিদর্শনে যায় এবং প্রবল বৃষ্টিপাতের সময় বহু পর্যটক ওই এলাকার গাছের নিচে আশ্রয় নেয়।

নিহতরা কোলকাতাস্থ দমদম ও বাশদ্রোনীর বাসিন্দা।

আহত ছয় জন বাংলাদেশীসহ ১৫ জনকে সঙ্গে-সঙ্গে এস এস কে এম (পিজি) হাসপাতালে পাঠানো হয়। আহতরা শঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।

কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার বাসসকে নিহত ও আহতের ঘটনাটি নিশ্চিত করেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa