Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কানাডা যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের যে দুঃসংবাদ দিলো দেশটির সরকার
আন্তর্জাতিক

কানাডা যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের যে দুঃসংবাদ দিলো দেশটির সরকার

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 21, 2023Updated:December 21, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য শর্ত আরও কঠিন করলো দেশটির সরকার। কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন, লেখাপড়ার জন্য কানাডায় আসতে হলে বিদেশি শিক্ষার্থীদের ব্যাংকে আগের চেয়ে দ্বিগুণ অর্থ দেখাতে হবে।

কানাডা যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য যে দুঃসংবাদ দিলো দেশটির সরকার

Advertisement

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে যেসব শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে ২০ হাজার ৬৩৫ ডলার দেখাতে হবে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে কানাডার অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বিষয়টি জানান।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে কানাডা গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ হিসেবে ব্যাংকে ১০ হাজার ডলার আছে এমন প্রমাণ দেখাতে হতো। ২০০০ সাল থেকেই অর্থের পরিমাণ এটিই রয়েছে।

বর্তমানে জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় এই অর্থের পরিমাণ ১০ হাজার ডলার থেকে ২০ হাজার ৬৩৫ ডলার করা হয়েছে। জীবনব্যয় খরচের সঙ্গে সঙ্গে ভ্রমণ ও টিউশন ফিসও প্রতিবছর সমন্বয় করা হবে।

অভিবাসনমন্ত্রী মার্ক মিলার বলেন, কানাডায় পড়তে আসার ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সমন্বয় করা হয়নি। কানাডায় আসা শিক্ষার্থীরা দেখতে পান, এখানে থাকার মতো পর্যাপ্ত অর্থ তাদের কাছে নেই।

কানাডার অভিবাসনমন্ত্রী জানিয়েছেন, শিক্ষার নামে অনেক প্রতিষ্ঠান প্রতারণা করে আসছে। এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের পড়ার সুযোগ দেয়। পরবর্তীতে সেসব শিক্ষার্থী উন্নতমানের শিক্ষা পান না বা গ্রহণ করেন না, তারা কানাডায় স্থায়ী হওয়ার চেষ্টা করেন। আবার কেউ কেউ স্টুডেন্ট ভিসায় এসে কাজ করেন।

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেসব প্রদেশে এসব প্রতিষ্ঠান রয়েছে সে প্রদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার যে অস্থায়ী অনুমতি রয়েছে সেটির মেয়াদ ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

কানাডায় বর্তমানে ৮ লাখ ৭ হাজার ৭৫০ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন। যার মধ্যে অনেকেই উচ্চশিক্ষা অর্জনের জন্য এসেছেন। এসব শিক্ষার্থীদের মধ্যে ৫ লাখ ৫১ হাজার ৪০৫ জন গত বছর কানাডায় পড়ার অনুমতি পেয়েছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa