নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাওহীদ হাসান (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জে নিখোঁজের একদিন পর খালে ভেসে উঠলো কিশোরের মরদেহ

Advertisement
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন। এর আগে সকালে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

নিহত তাওহীদ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামের সৌদি প্রবাসী কাউছার হাসানের ছেলে। সে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার মার্তারচর গ্রামের নানীর বাড়িতে থেকে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের নরুন হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করতো।

ওসি আরো জানান, তাওহীদ এর বাবার বাড়ি কালীগঞ্জের বক্তারপুর ইউনিয়নের ভাটিরা গ্রামে। গতকাল (২০ ফেব্রুয়ারি) বিকেলে নিখোঁজ হয়ে আজ (২১ ফেব্রুয়ারি) সকালে নরুন খালে স্থানীয়রা তাওহীদের মরদেহ ভাসতে দেখে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিজ মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যার চেষ্টা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google