Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: বিশ্বব্যাপী কোভিড-১৯ বাংলাদেশেও মহামারী আকার ধারণ করেছে।সরকার ইতিমধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে সরকারীভাবে চালু করা হয়েছে অনলাইন ভিত্তিক ক্লাস। কিন্তু এর বাহিরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ ব্যাক্তি উদ্যোগে ফেসবুক লাইভের মাধ্যমে চালু করেছেন অনলাইন ক্লাস।

তেমনি ব্যাক্তি উদ্যোগে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গণিত, বিজ্ঞান/জীব বিজ্ঞান ক্লাস করাচ্ছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বিপ্লব হোসেন।      

প্রতিদিন দুপুর আড়াইটায় তিনি Biplab Hossain নামের তার ব্যাক্তিগত আইডি থেকে ফেসবুক লাইভে এস গণিত, বিজ্ঞান/জীব বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হচ্ছেন।

শিক্ষক বিপ্লব হোসেন জানান, বর্তমান দেশের করোনা পরিস্থিতিতে হোম কোয়ারেইন্টাইনে থাকা শিক্ষার্থীদের লেখাপড়া পুশিয়ে দিতে তার এ উদ্যাগ। শুধু তার বিদ্যালয়ের শিক্ষার্থী নয় চাইলে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যায়নরত যে কোন শিক্ষার্থী দেশের যে কোন জায়গা থেকে যুক্ত হতে পারবে। তাই তিনি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের প্রতি আহবান জানান অনলাইন ক্লাসগুলোতে সংযুক্ত থাকার জন্য। এছাড়া বিগত দিনের ক্লাসগুলো তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে পাওয়া যাবে বলেও জানান ওই শিক্ষক।

পাশাপশি অন্য শিক্ষার্থীদের জানার সুযোগ করে দেওয়ার স্বার্থে তার এই ফেসবুক লাইভটি শেয়ার দিতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google