Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা কিছু শর্তে অনার্স প্রথম বর্ষে অটোপাস
শিক্ষা

কিছু শর্তে অনার্স প্রথম বর্ষে অটোপাস

By Saiful Islamজুন 15, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এজন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া স্নাতক দ্বিতীয় ও তৃতীয়বর্ষের শিক্ষার্থীদের অটোপাসের বিষয়ে সিদ্ধান্ত না হলেও মৌখিক অথবা অনলাইন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা করা হচ্ছে।

জানা গেছে, তিন বছর আগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনও অনার্স প্রথমবর্ষেই রয়েছেন। এই অবস্থায় তাদের শর্তসাপেক্ষে দ্বিতীয়বর্ষে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষার্থীকে অনার্স শেষ করার আগে প্রথমবর্ষের বিষয়গুলোর পরীক্ষায় পাস করতে হবে।

আর দ্বিতীয় ও তৃতীয়বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা বা ভাইভার মাধ্যমে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করার চিন্তাভাবনা চলছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান এ বিষয়ে বলেন, আমরা শর্তসাপেক্ষে প্রথমবর্ষের ছাত্র-ছাত্রীদের অটোপাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সশরীরে পরীক্ষা নেব। তখন অটোপাস পাওয়া শিক্ষার্থীদের সেসব পরীক্ষায় পাস করতে হবে।

তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয়বর্ষের শিক্ষার্থীদের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে আমরা কয়েকটি বিকল্প পদ্ধতির কথা ভাবছি। এর মধ্যে একটি হলো- মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রমোশন দেয়া। আরেকটি হলো- অনলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা। তবে বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি।

চলতি (২০২০-২১) শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক মশিউর রহমান বলেন, করোনার কারণে আমরা স্নাতক প্রথমবর্ষের ভর্তি প্রক্রিয়া বন্ধ রেখেছি। ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হলেও ভর্তি ফি’র টাকা কলেজে গিয়ে জমা দিতে হয়। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের ঝুঁকির মধ্যে পড়ার একটা সম্ভাবনা দেখা দেয়। আমরা তাদের কোনো প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী

জুন 8, 2026
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

জুন 8, 2026
শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

জুন 7, 2026
Latest News
শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান

দীর্ঘ ১৬ দিনের ছুটি শেষে খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা প্রতিষ্ঠান

১৪৭ ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানকে শোকজ, ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল কবে, যা জানাল অধিদপ্তর

এসএসসি পরীক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তনের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

এসএসসি পরীক্ষার তারিখ

২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা

বাংলাদেশি শিক্ষার্থীদের সুখবর দিলো অস্ট্রেলিয়া

বিনা খরচে পড়াশোনা

ইতালিতে বিনা খরচে পড়াশোনার সুযোগ

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa