Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে টেক্সটাইল মিলস চত্বরে
ক্যাম্পাস শিক্ষা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে টেক্সটাইল মিলস চত্বরে

By ABM MannanJanuary 21, 20232 Mins Read

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে টেক্সটাইল মিলস চত্বরে

Advertisement
জুমবাংলা ডেস্ক: এক দশক ধরে বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরটি অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারে অনুমোদন পেয়েছে নব প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম জাকির হোসেন।

এ বিষয়ে উপাচার্য জানান, আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন কুড়িগ্রাম টেক্সটাইল মিলে নব প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হিসেবে কার্যক্রম শুরুর জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন পাওয়া গেছে। সবকিছু ঠিক থাকলে এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা কুড়িগ্রাম টেক্সটাইল মিলস্ চত্বরটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হচ্ছে। এখন শুধু শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত একাডেমিক কার্যক্রম শুরু বিষয়ক গঠিত ইউজিসি কমিটির অনুমোদন ও সদাশয় সরকারের নির্দেশনার অপেক্ষা।

তিনি আরও বলেন, টেক্সটাইল মিলস চত্ত্বরটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়েরর জন্য অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারে অনুমোদন দেয়ার আমি সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব, চেয়ারম্যানসহ বিটিএমসির কর্মকর্তা ও কুড়িগ্রামের জনপ্রতিনিধিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর প্রক্রিয়া একধাপ এগিয়ে গেলো।

জানা যায়, নব প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরুর নিমিত্তে গত ১২ অক্টোবর ২০২২ ইং কুড়িগ্রাম টেক্সটাইল মিলস লিঃ এর পাঁচ (০৫) একর জমি ও কিছু স্থাপনা অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক আবেদন করা হয়। উক্ত আবেদনের প্রেক্ষিতে বিটিএমসির বোর্ড মিটিংয়ে বিস্তারিত আলোচনান্তে অনুমোদিত হয়। এরপর সেটি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠানো হলে মন্ত্রণালয় সেটি অনুমোদন প্রদান করে।এখন ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ের অনুমতি পেলে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে টেক্সটাইল মিলস্ চত্বরে একাডেমিক কার্যক্রম শুরুর করতে পারবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    এইচএসসি পরীক্ষা

    এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

    June 24, 2026
    চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    June 23, 2026
    teacher

    প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

    June 23, 2026

    Latest News

    এইচএসসি পরীক্ষা

    এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

    চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

    teacher

    প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়

    ৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    কাবাডি হ্যান্ডবল

    আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

    book

    ৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

    Primary Exam

    প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

    Sikkha

    আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

    যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

    উপবৃত্তি

    উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa