Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস কুবি শিক্ষক সমিতি নির্বাচনে শামীম-কামাল প্যানেলের নিরঙ্কুশ বিজয়
ক্যাম্পাস

কুবি শিক্ষক সমিতি নির্বাচনে শামীম-কামাল প্যানেলের নিরঙ্কুশ বিজয়

By Sazzad HossainDecember 13, 20202 Mins Read

কুবি শিক্ষক সমিতি নির্বাচনে শামীম-কামাল প্যানেলের নিরঙ্কুশ বিজয়

Advertisement

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির নির্বাচন ২০২১ এ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে আওয়ামীপন্থী নীল দল সমর্থিত শামীম-কামাল প্যানেল।

রবিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন শেষে রাতে প্রাথমিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নীল দলের শামীম-কামাল প্যানেল হতে সভাপতি পদে জয়লাভ করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম। সভাপতি পদে তিনি পেয়েছেন ১০৯ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী পেয়েছেন ৮৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন। তিনি পেয়েছেন ১২৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রার্থী একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন পেয়েছেন ৬৮ ভোট।

এছাড়া এ প্যানেলের অন্যান্য জয়ী প্রার্থীরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ মাকসুদুল করিম, মো. সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো.মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা।

কার্যকরী সদস্যের ৭ টি পদে যথাক্রমে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মো. রশিদুল ইসলাম শেখ, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, ড. সজল চন্দ্র মজুমদার, মো. তোফায়েল আহমেদ, মো. নাজমুল হক এবং মো. আমান মাহবুব বিজয় হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটাররা সামাজিক দূরত্ব বজায় রেখেই ভোট দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমররা ভোটগ্রহণ শেষ করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে নীল দলের ২টি প্যানেল থেকে ১৫ জন করে ৩০ জন এবং সাদা দল থেকে ৩ জনসহ মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। মোট ভোট দিয়েছেন ২০১ জন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026
কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa