আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষা। মাধ্যমিকের এ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আগামী ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ১৮ দিন দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, এ বছর এসএসসি পরীক্ষাকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পরীক্ষা আয়োজন করা হবে। প্রশ্নপত্র ফাঁস রোধে ফয়েল পেপারে মোড়ানো প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরে অভিভাবকরা যাতে ভিড় না করে সে জন্য কেন্দ্র সচিবের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করতে নির্দেশনা দেয়া হয়েছে।

দুপুর ২টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর সিট বিতরণ করা হবে। দুপুর ২টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ, দুপুর ২টা ১৫ মিনিটে বহুনির্বাচনী (ওএমআর শিট) উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।
পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিচার ফোন (স্মার্টফোন ছাড়া) ব্যবহার করতে পারবেন। এছাড়া পরীক্ষার হলে অন্য কেউ ফোন ব্যবহার করতে পারবেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



