Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাশত করব না: প্রধান বিচারপতি
জাতীয়

কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাশত করব না: প্রধান বিচারপতি

By Saiful Islamএপ্রিল 14, 20223 Mins Read

জুমবাংলা ডেস্ক : কোনো কোনো অসাধু কর্মকর্তা, বেঞ্চ অফিসার, সেকশন অফিসার, সুপারিনটেনডেন্ট বা সহকারী বেঞ্চ অফিসারের কারণে বেঞ্চের (আদালত) পর্যন্ত বদনাম হয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেছেন, ‘এটি কোনোভাবে বরদাশত করা হবে না।’

Advertisement

সুপ্রিম কোর্ট মিলনায়তনে আজ বুধবার বিকেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।

বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের উদ্দেশে প্রধান বিচারপতি আরও বলেন, ‘আদালত প্রাঙ্গণে সমাগত বিচারপ্রার্থী সাধারণ মানুষের কাছ থেকে আমার–আপনার বেতনের সংস্থান হচ্ছে। অসহায় বিচারপ্রার্থীর কোনো বিষয় আপনার সামনে এলে ধরে নেবেন, আপনাদের বেতন তাঁদের ট্যাক্সের পয়সায় জোগান হচ্ছে। আমি আপনাদের অনুরোধ করব, অন্যরা যা–ই করুক, আপনারা অন্তত তাঁদের সঙ্গে ন্যায্য আচরণ করেন। ভালো কাজটা কি আপনাকে দিয়েই শুরু করা যায় না?’

‘সুপ্রিম কোর্টে সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে সচেতনতামূলক’ এ কর্মশালার আয়োজন করে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, এখানকার কতিপয় বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার, সেকশন সুপারসহ বেঞ্চ ও সেকশনের কিছু অসাধু কর্মকর্তার জন্য তাঁদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘তাঁদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি আমার নোটিশে আসে দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন—এগুলো কোনোভাবেই বরদাশত করব না।’

সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা–কর্মচারীর উদ্দেশে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, এই পবিত্র আদালত দেশের মানুষের সর্বশেষ আশ্রয়স্থল। এখানে কোনো প্রকার দুর্নীতি ও অনিয়মের ন্যূনতম উপস্থিতি আমরা বরদাশত করব না। সুপ্রিম কোর্টের সব শাখার অস্বচ্ছতা, অনিয়ম, অলসতা ও অযোগ্যতা নির্মূল করতে যেকোনো পদক্ষেপ নিতে আমি কোনো কুণ্ঠাবোধ করব না। কোনো প্রকার দুর্নীতি, অনিয়ম পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখায় মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে পদায়ন করা হবে বলে জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, যিনি যে কাজের জন্য উপযুক্ত, তাঁকে সেই পদে পদায়ন করা হবে। অদক্ষ ও চাটুকারদের মাধ্যমে সুদক্ষ প্রশাসন পরিচালনা কিংবা যথাযথ মানের সেবাদান নিশ্চিত করা একদমই সম্ভব নয়। উল্টো এঁরা নানা চোরাপথে নিজ স্বার্থ হাসিলের জন্য যোগ্য ব্যক্তিদের মূল্যবান কর্মঘণ্টা বিনষ্ট করেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের সভাপতিত্বে কর্মশালায় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি কৃষ্ণা দেবনাথ প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার ফারাহ মামুন।

বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার, সেকশন সুপার ও সহকারী বেঞ্চ অফিসারদের সত্যাশ্রয় ও শুদ্ধাচার, সবার প্রতি সম–আচরণ, সবাইকে আপন করে নিয়ে টিম হিসেবে কাজ করা, ইতিবাচক ব্যবহারে অভ্যস্ত হওয়া, ক্ষমতার অপব্যবহার না করা, সময়মতো অফিসে আসা, অধীন কর্মকর্তা–কর্মচারীদের অনুপ্রেরণা দিয়ে দ্রুত কাজ শেষ করা এবং অন্যদের কাজ শেখানোর মানসিকতা লালনের ওপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘তাহলে শুধু আমি না, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি তাঁদের পেছনে থাকবেন।…আপনারা খেয়াল করে দেখবেন যে একজন বেঞ্চ অফিসার বা বেঞ্চ রিডারের দুর্নীতির কারণে জুডিশিয়ারির বদনাম হয়ে যায়। এই বদনাম কোনোভাবেই সহ্য করা হবে না।’

পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টির আভাস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নির্মাণ

দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের জন্য পাঁচটি পেট্রোল ভেসেল নির্মাণে নতুন মাইলফলক

জুন 18, 2026
চুরি

আইফোন চুরির অপবাদে শিক্ষার্থীকে হত্যা অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও

জুন 18, 2026
প্রতারণা

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, টাকা নিতে গিয়ে ধরা দুজন

জুন 18, 2026
Latest News
নির্মাণ

দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের জন্য পাঁচটি পেট্রোল ভেসেল নির্মাণে নতুন মাইলফলক

চুরি

আইফোন চুরির অপবাদে শিক্ষার্থীকে হত্যা অভিযোগ, মরদেহ নিয়ে থানা ঘেরাও

প্রতারণা

পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, টাকা নিতে গিয়ে ধরা দুজন

কারখানা

পাহাড়তলীতে পানির কারখানা বন্ধ, ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা না করে পালাল মালিকপক্ষ

অর্থ উপদেষ্টা

বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

সাইমন ড্যানজাক

তারেক রহমান বাংলাদেশের জন্য ‘আশার আলো’: সাইমন ড্যানজাক

নবম পে-স্কেলে

নবম পে-স্কেলে ১১-২০ গ্রেডে ভাতা বাড়ছে পাঁচ গুণ

ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa