Advertisement

জুমবাংলা ডেস্ক : ২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারিভাবে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, অপরটি পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা; বেসরকারিভাবে খরচ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, এজেন্সিগুলো একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

গণতান্ত্রিক ব্যবস্থায় ফ্যাসিস্টদের কোনো স্থান নেই: ড. ইউনূস

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে ১ লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে।

উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.