Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা খসে পড়ছে মডেল মসজিদের টাইলস, নিম্নমানের পাথর-ইট-বালু!
ঢাকা বিভাগীয় সংবাদ

খসে পড়ছে মডেল মসজিদের টাইলস, নিম্নমানের পাথর-ইট-বালু!

By iNews DeskJune 12, 20213 Mins Read

খসে পড়ছে মডেল মসজিদের টাইলস, নিম্নমানের পাথর-ইট-বালু!

Advertisement
জুমবাংলা ডেস্ক : মুজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ৫০টি মধ্যে ফরিদপুরের সালথা উপজেলা সদরে একটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে উদ্বোধনের আগেই মসজিদ ভবনের ফ্লোরে ভাঙা টাইলস লাগানো ও পিলার এবং দেওয়াল বাঁকা হওয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন অতিথি। মসজিদ নির্মাণে অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
প্রকল্প সূত্রে জানা গেছে, সারা দেশে প্রতিটি জেলা সদর ও উপজেলা পর্যায়ে একটি করে একই ডিজাইনের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ প্রকল্প এটি।

সারা দেশের মতো ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের পাশে সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদের তিনতলা ভবনের নির্মাণ কাজ শুরু করা হয়। এস রহমান অ্যাসোসিয়েশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করেন।

স্থানীয় মুসল্লিদের অভিযোগ, এই মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু থেকেই নানারকম অনিয়ম দেখা গেছে। এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ঢালাই কাজে মোটা ডোমার বালু ব্যবহারের পরিবর্তে লোকাল বালু, নিম্নমানের পাথর ও ইট ব্যবহার করা হয়েছে।
তাছাড়া দক্ষ মিস্ত্রি দিয়ে নির্মাণ কাজ করা হয়নি। তাই উদ্বোধনের আগেই ফ্লোরের বিভিন্নস্থানের ভাঙা টাইলসগুলো উঠে যাচ্ছে ও ফেটে চৌচির হচ্ছে। ভবনের কয়েকটি পিলার ও দেওয়াল বাঁকা হয়ে রয়েছে। যা উদ্বোধন অনুষ্ঠানে আশা অতিথিরা দেখে ক্ষোভ প্রকাশ করেন।
সালথার উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, মডেল মসজিদ নির্মাণ প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। সেই প্রকল্প নিয়ে অনিয়ম মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রীও মেনে নেবেন না। আমরা নির্মাণ কাজটি ঘুরে দেখলাম। নিয়মমাফিক কাজটি করা হয়নি। কাজে ব্যাপক অনিয়ম চোখে পড়েছে। যে কারণে উদ্বোধনের আগেই টাইলসগুলো উঠে যাচ্ছে। ফ্লোর ও দেওয়ালের বিভিন্নস্থানে লাগানো টাইলস ধরলেই হাতের সাথে উঠে আসছে। পিলারগুলো ও দেওয়াল বাঁকা হয়ে আছে। সাড়ে ১২ কোটি টাকার কাজে এত অনিয়ম আসলেই মেনে নেওয়া যায় না। বিষয়টি নিয়ে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়কারী মাহমুদুল হাসান বলেন, মসজিদ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হয়েছে। ধর্মীয় কাজ হওয়া সত্ত্বেও মসজিদের কাজে ব্যবহার হওয়ায় সব মালামালই নিম্নমানের। যে কারণে দেওয়ালে হাত রাখলেও পলেস্তারা ও চুন হাতের সাথে ওঠে আসে। উদ্বোধন অনুষ্ঠানে আসা সকলেই মসজিদ নির্মাণ কাজের খারাপ দৃশ্য নিজ চোখে দেখে গেছেন।

ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশরাফ আলী বলেন, মসজিদ নির্মাণ কাজে কিছু অনিয়ম আমরা দেখেছি। ঠিকাদার এসব ঠিক করে দিতে চেয়েছেন।

কাজে আনিয়মের ঘটনার সত্যতা নিশ্চিত করে এ কাজের ঠিকাদার আতিকুর রহমান বলেন, উদ্বোধন করা হবে বলে তাড়াহুড়ো করে দ্রুত কাজ শেষ করতে হয়েছে। এজন্য অনেক কাজই সঠিক বা শিডিউল মতো করা সম্ভব হয়নি।

তিনি বলেন, তবে এখনও সময় আছে। আমি সব অসঙ্গতি দূর করে দেব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa