Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ গনোরিয়া রোগে মুখের আলসার
টপ নিউজ

গনোরিয়া রোগে মুখের আলসার

By Saiful IslamMarch 20, 20203 Mins Read

গনোরিয়া রোগে মুখের আলসার

Advertisement
আন্তর্জািতক ডেস্ক : সারাবিশ্বে সিফিলিসের চেয়ে গনোরিয়া রোগ প্রায় ১৫ গুন বেশি পরিলক্ষিত হয় যেখানে অন্যান্য যৌন রোগের ক্ষেত্রে এ হার তুলনামূলকভাবে কম। নাইসেরিয়া গনোরি নামক ব্যাকটেরিয়া দ্বারা গনোরিয়া রোগ বিস্তার লাভ করে। মুখের লালা গনোরিয়া রোগের ব্যাকটেরিয়ার বংশ বৃদ্ধি কমিয়ে দিতে সাহায্য করে। তবে মুখের লালা নিঃসরণ কমে গেলে অথবা শুল্ক মুখ বা জেরোসটোমিয়ার ক্ষেত্রে মুখের সংক্রমণ বেশি দেখা যেতে পারে। ওরোফ্যারিংস সচরাচর আক্রান্ত স্থানের অন্যতম। সাধারণত পুরুষ হোমোসেক্সুয়ালদের ক্ষেত্রে এটি আরও বেশি সত্য ।

টনসিলগুলো লাল বর্ণ ধারণ করে এবং ফুলে যায়। টনসিলগুলোর উপরিভাগে বাদামি বর্ণের প্রলেপ বা আবরণ দেখা যেতে পারে। আঞ্চলিক লসিকাগ্রন্থি বা লিস্ফ নোডগুলো বড় হয়ে যায়। ওরাল মিউকোসা বা মুখ গহবরের ত্বকঝিল্লির আক্রান্ত অন্যান্য স্থানে প্রদাহ, উপরিভাগে ঘাঁ এবং ইডিমা দেখা যেতে পারে। আক্রান্ত প্রদাহজনিত মিউকোসা হলুদাভ অথবা ধূসর বর্ণের এক্সুডেট দ্বারা আচ্ছাদিত থাকতে পারে। যখন এ আচ্ছাদন অপসারিত হয়, তখন উপরিভাগে রক্তাভ মিউকোসা দেখতে পাওয়া যায়। মারাত্মক ক্ষেত্রে ব্যথাযুক্ত ওরাল এবং ফ্যারিনজিয়াল আলসার দেখা যায়। সারভাইকাল নিস্ফনোডগুলো বড় হয়ে যায়। রোগীর গায়ে জ্বর থাকতে পারে এবং শরীর সাধারণত দুর্বল থাকে। আবার কোনো কোনো সময় গনোরিয়া রোগে মুখে রোগের কোন লক্ষণ দেখা যায় না। যখন তীব্র স্টোমাটাইটিস বা ফ্যারিনজাইটিস সংক্রমণ দেখা যায়, তখন গনোকক্কাল স্টোমাইটিস রোগ নির্ণয়ে বিবেচনায় আনতে হবে।

বিবেচনার বিষয়গুলো নিম্নরূপঃ
ক) অন্যান্য মুখের রোগ বা লক্ষণ থেকে স্বতন্ত্র কোন লক্ষণ।
খ) ব্যথামুক্ত মুখের আলসার অথবা তীব্র মুখের প্রদাহ কিন্তু প্রদাহের লক্ষন দুর্বলভাবে নির্ণিত।
গ) প্রাপ্তবয়স্ক কোনো রোগী যিনি সম্প্রতি ওরোজেনিটাল বা ওরোঅ্যানাল যৌনতায় আবদ্ধ ছিলেন।

রোগ নির্ণয় ও চিকিৎসাঃ
গনোরিয়াজনিত মুখের আলসারের ক্ষেত্রে থ্রোট সোয়াব/গলার রস পরীক্ষা করা উচিত। নিশ্চিত হওয়ার জন্য কালচার করা যেতে পারে। নাইসেরিয়া গনোরি ব্যাকটেরিয়া নির্ণয় করার জন্য যেহেতু সেপ্রোফাইটিক নাইসেরিয়া জীবাণু মুখে বেশি পরিলক্ষিত হয় তাই ওরোফ্যারিনজিয়াল সংক্রমণে শতকরা ৯৭ ভাগ ক্ষেত্রে পেনিসিলিন জাতীয় ওষুধ কার্যকর ভূমিকা রাখে।

ওরাল গনোকক্কাল সংক্রমণঃ
কফ বা হাঁচির মাধ্যমে গনোকক্কাল সংক্রমণ বিস্তার লাভ করার প্রমাণ নেই, যদি ক্রস ইনফেবশন বা সংক্রমণ রোধের ব্যবস্থা নেওয়া হয়। পূর্ব সতর্কতা নেয়া হলে দাঁতের চিকিৎসা করার সময় বা আলসার পরীক্ষা-নিরীক্ষা করার সময় রোগ বিস্তার লাভ করার সুযোগ কম। রোগী দেখার সময় এবং ইনজেকশন দেয়ার সময় ডেন্টাল সার্জনদের সতর্ক থাকতে হবে। গনোকক্কাল আলসার যথাযথভাবে চিকিৎসা না হলে ধীরে ধীরে তা মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাই মুখের কোন আলসার বা ঘা না সারলে দ্রুত একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের পরামার্শ গ্রহণ করতে হবে। অযথা ভিটামিন বা হাতুড়ে কোনো ডাক্তারের অপচিকিৎসা গ্রহণ করে সময় নষ্ট না করাই ভালো। অনেক সময় মুখের আলসারের বিলম্বিত চিকিৎসা পরিস্থিতি আরও জটিল করে তোলে। মুখের অনেক আলসার বা ঘাঁ ক্যান্সারের পূর্বাবস্থা হিসেবে গণ্য করা হয়।

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ
মোবাইলঃ ০১৮১৭৫২১৮৯৭
ই-মেইল: [email protected]

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

July 21, 2026
Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

July 4, 2026
জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

July 2, 2026

Latest News

Prokash Raj

মরার আগেই মরতে চাই না : প্রকাশ রাজ

Police

পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ

জেনিফার লোপেজ

সারাজীবন মানুষের হৃদয় ভাঙলে পরাজয় আপনারই : জেনিফার লোপেজ

মোবাইল সিম

মোবাইল সিমে কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব

পরকীয়া

কক্সবাজারে পরকীয়া সন্দেহে ছেলের সামনে মাকে ছুরিকাঘাতে হত্যা, ৩ নারী আটক

বাংলাদেশি আহত

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

xiaomi 17t pro

Xiaomi 17T Pro Set for May 28 Debut as Xiaomi Reveals Key 17T Specifications Ahead of Launch

পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa