Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলা, গাড়ী ভাংচুর, আহত ১০
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলা, গাড়ী ভাংচুর, আহত ১০

By rskaligonjnewsNovember 26, 20243 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে দখল করা বন বিভাগের জমি উদ্ধারে যৌথ বাহিনীর উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সরকারী কর্মকর্তাদের উপর হামলা চালিয়েছে বনের জায়গা দখলকারীরা। হামলায় এসিল্যান্ডসহ অন্তত ১০জন আহত হয়েছেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের গাড়ীসহ তিনটি সরকারী গাড়ী ও দুইটি এক্সেকেভেটর ভাংচুর করা হয়।

গাজীপুরে উচ্ছেদ অভিযানে হামলা, গাড়ী ভাংচুর, আহত ১০

Advertisement

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ৩টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের কাফিলাতলী গ্রাম এবং ইজ্জতপুর বাজার এলাকায় বনের জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শেষে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে।

হামলাকারীদের ছোঁড়া ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) র গাড়ি চালক আ : হানিফ, স্টাফ আশিকুর রহমান, রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তার গাড়ি চালক লিটন, এস্কেভেটর মেশিনের অপারেটর মো: রাসেল ও মো: হাকিমুল্লাহ্সহ অন্তত ১০জন আহত হয়। এ ঘটনায় জিগ্যাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন ও বন বিভাগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৪৯নং কাফিলতলী মৌজার বনের জমি দীর্ঘদিন ধরে জবর দখল রেখেছে একটি প্রভাবশালী চক্র। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভূত্থানের পর শ্রীপুরে ব্যাপক হারে বনের জমি দখল করে অবৈধভাবে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়। গত কয়েকদিন ধরে বন বিভাগের জায়গাতে গড়ে তোলা ওইসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের মদদ থাকায় অবৈধ দখলদাররা বন বিভাগের জায়গা থেকে স্থাপনা সরিয়ে নিয়ে যায়নি।

সরকারী নিয়ম মেনে মঙ্গলবার (২৬ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর এলাকায় সকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী, র্যা ব, পুলিশ, আনসার, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে ওই এলাকার কয়েক একর বনভূমি উদ্ধার ও বনের জায়গাতে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক স্থাপনা এস্কেভেটর মেশিনের (ভেকু) সাহায্যে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযান চলাকালে বিকাল ৩টায় অভিযান শেষে ফেরার পথে হঠাৎই স্থানীয় বনের জায়গা দখলকারীরা একত্রিত হয়ে উপজেলা প্রশাসনের উপর হামলা চালায়। এতে উচ্ছেদ অভিযানে দায়িত্ব পালনকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীরা আহত হয়।

ঢাকা বন বিভাগের সরকারী বন সংরক্ষণ (এসিএফ) মো: শামসুল আরেফিন জানান, বন আইনের ৬৬ ধারায় কাফিলাতলী গ্রাম এবং ইজ্জতপুর বাজারে বন বিভাগের জায়গাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে ফেরার পথে বনের জায়গা জবরদখলকারীরা পেছন থেকে হামলা চালায়। হামলাকারীরা তিনটি গাড়ী, দুটি এক্সেকেভেটর ভাংচুর করে। হামলায় দায়িত্ব পালনকারী সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত দশজন আহত হয়েছে।

শ্রীপুর সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, অভিযান প্রায় শেষের দিকে, এসময় একটি জমির মালিকানা নিয়ে রেল ও বনবিভাগের সম্পৃক্ততা নিয়ে স্থানীয়রা অভিযোগ জানায়। এসময় ওই জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধ করে ফেলার পথে অতর্কিতভাবে ওই জায়গার দোকান ও বসত ঘরের মালিকরা পাশেই রেল লাইন থেকে পাথর ও ইট নিয়ে হামলা শুরু করে। এসময় ইউএনও স্যারের গাড়ি ও আমার গাড়িতে ঢিল ছোঁড়া শুরু করে। এস্কেভেটর মেশিনের দুই চালককে মারাত্মকভাবে আহত করেছে। আমার উপর ও ইউএনও অফিসের দুইজন স্টাফের উপর হামলা করেছে। হয়তো ওনাদের কেউ ইন্ধন দিয়ে এমন কাজ করিয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, সরকারী নিয়ম মেনে বনের জমি থেকে অবৈধ দখলকারীদের উচ্ছেদ অভিযানের শেষে স্থানীয় অবৈধ দখলদারেরা আমাদের সরকারী কাজে বাঁধা দেয়, আমাদের কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করে তাদের আহত করেছে। হামলাকারীদের ইট পাটকেলে কয়েকটি সরকারী গাড়ীর ক্ষতি হয়েছে। হামলায় সম্পৃক্ত কয়েকজনের নাম পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে সিরাজুল, তার ছেলে মাসুদ, তার বোন ও স্ত্রী, মেয়ে শারমিন রয়েছে। বাকীদেরও পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে বন বিভাগ তার বন আইনে মামলা করবে, প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হবে।

পুলিশ হবে জনগণের শেষ ভরসাস্থল : জিএমপি কমিশনার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa