Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে নতুন করে আরো ২৫ জনের  করোনাভা্ইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত  করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৭৭ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- গাজীপুর মহানগরসহ সদর উপজেলা এলাকায় ২৩ জন ও কালিয়াকৈর উপজেলা এলাকায় ২ জন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় ২৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। জেলায় এ পর্যন্ত ৩৭ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

জেলায় আক্রান্ত ৫ হাজার ২৭৭ জনের মধ্যে রয়েছেন গাজীপুর মহানগরসহ সদর উপজেলায় ৩২০৪জন, কালিয়াকৈর উপজেলায় ৫৯৪ জন, শ্রীপুর উপজেলায় ৬০৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৪৭৮ জন ও কাপাসিয়া উপজেলায় ৩৯৬ জন । জেলায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৪২২ জন। মারা গেছেন ৬৫ জন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google