নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় মীর আলম (৪০) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

Advertisement

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পশ্চিম পাশে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মীর আলম টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে। তিনি স্থানীয় একটি গার্মেন্টস কারখানায় কাজ করতেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে কাভার্ডভ্যানটি কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাচ্ছিল। এসময় অপরদিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী মীর আলম নিহত ও পাঁচ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন৷

ভুয়া বিজ্ঞপ্তি প্রচার করায় থানায় জিডি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google