Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা গাজীপুর গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: নাশকতাকারীদের খুঁজতে যৌথ অভিযান
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: নাশকতাকারীদের খুঁজতে যৌথ অভিযান

By rskaligonjnewsDecember 14, 2023Updated:December 14, 20232 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:  গাজীপুরের শ্রীপুরে ট্রেন দুর্ঘটনার পর নাশকতাকারীদের খুঁজতে পাশের গ্রামে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামে স্থানীয় প্রশাসন, পুলিশ, র‍্যাব ও বিজিবি সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে।

যৌথ অভিযান

Advertisement
এ বিষয়ে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল বুধবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যাতে এই এলাকায় এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য সিভিল প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমরা মনে করি, যেভাবে গ্যাস দিয়ে রেললাইন কেটে ফেলা হয়েছে, সে কাজ এই অঞ্চলের মানুষ ছাড়া বাইরের কোনো জেলা থেকে লোকজন এসে করেনি। বিষয়টি মাথায় রেখে আমরা বনখড়িয়া গ্রাম ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করছি। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোনো সন্দেহভাজনকে পেলে গ্রেপ্তার করব।’

সরেজমিনে দেখা যায়, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে তিন প্লাটুন বিজিবি, বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাব সদস্যদের সমন্বয়ে বনখড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন বাড়ি, দোকানপাট, সন্দেহভাজন ব্যক্তি, গ্যাস সিলিন্ডারের দোকানিদের জিজ্ঞাসাবাদ করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, সকাল থেকে ট্রেনে নাশকতার ঘটনায় বনখড়িয়া ও আশপাশের এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। যৌথ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য রয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের বনখড়িয়া গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়।

গাজীপুরে রেলে নাশকতা : দুর্ঘটনাস্থলে রেল মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa