Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে প্রধান শিক্ষক নেই ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
বিভাগীয় সংবাদ শিক্ষা

গাজীপুরে প্রধান শিক্ষক নেই ১৬১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

By rskaligonjnewsAugust 28, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক: গাজীপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৭৭৬টি। প্রধান শিক্ষক দ্বিতীয় শ্রেণি অনুমোদিক পদ সংখ্যা ৭৭৪টি এবং সহকারী শিক্ষকের অনুমোদিক পদ সংখ্যা ৭ হাজার ৪৬৩। গাজীপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন স্কুলগুলোতে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অভিভাবকরা।

প্রধা শিক্ষক

Advertisement

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে কেউ মারা গেছেন, আবার অনেকেই অবসরে চলে গেছেন। যে কারণে এ পদগুলো শূন্য দীর্ঘদিন ধরে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় শূন্য আছে ৩৪টি, কাপাসিয়ায় ৩০টি, কালীগঞ্জ উপজেলায় ৪৮টি, কালিয়াকৈর উপজেলায় ১৭টি ও শ্রীপুর উপজেলায় ৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের এসব শূন্য পদ আর পূরণ করা হয়নি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। ফলে প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি চলে যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে। পরে নিয়োগ বিধিমালা, সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতাসহ নানা কারণে পদোন্নতি বন্ধ হয়ে যায়। বর্তমানে পিএসসির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরাসরি প্রধান শিক্ষক পদে সরকার নিয়োগ দেবে। পর্যায়ক্রমে দেশের অন্য জেলার মতো গাজীপুরের ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই, সেসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক দায়িত্ব পালন করছেন। সেই সহকারী শিক্ষকেরা প্রশাসনিক কাজ করতে গিয়ে ক্লাসে নিয়মিত অংশ নিতে পারেন না। এতে বাকি শিক্ষকদের ওপর চাপ পড়ছে। কোনো মতে চলছে শিক্ষা কার্যক্রম। তাছাড়া অনেক সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মূল্যায়ন না করায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তাদের অনেকে।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাজীপুর শাখার সভাপতি দেওয়ান আরিফ বলেন, প্রায় ৬-৭ বছর ধরে সহকারী থেকে প্রধান শিক্ষক পদে কোনো পদোন্নতি দেওয়া হচ্ছে না। তাই এমন সংকট দেখা দিয়েছে। অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করায় অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও সার্বিক কার্যক্রম চালাতে ভোগান্তির শিকার হচ্ছেন।

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূইয়া বলেন, গাজীপুরের ১৬১টি বিদ্যালয়ে বর্তমানে প্রধান শিক্ষক নেই। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী দুই মাসের মধ্যে সবগুলো বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

দেড় বছরে ৯৪৬ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

এইচএসসি পরীক্ষা

বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা, ব্যাখ্যা দিল আন্তঃশিক্ষা বোর্ড

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

স্বামীর যাবজ্জীবন

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Money

এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস মানি লন্ডারিং মামলায় রিমান্ডে

Lash

রাতে খেয়ে ঘুমিয়েছিলেন দম্পতি, সকালে মিললো জোড়া লাশ!

HSC

চট্টগ্রাম ছাড়া বাকি বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই

জার্সি বদল

‘হতাশ’ একনিষ্ঠ ব্রাজিল ভক্তের দুধ দিয়ে গোসল করে জার্সি বদল

বন্যা পরিস্থিতি

সিলেট–সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা জানাল সতর্কীকরণ কেন্দ্র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa