Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এম এম নীটওয়্যার লিমিটেডের বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ওই সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। দুপুর ১টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছেন।

পুলিশ ও কারখানা শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নীটওয়্যার ও মামুন নীটওয়্যার লিমিটেডের দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

রোববার সারাদিন বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন এম এম নীটওয়্যার লিমিটেডের শ্রমিকরা। সোমবার একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

এম এম নীটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘‘গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করে শ্রমিকরা। এ ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫০-৬০ জন শ্রমিককে আসামি করে মামলা করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। এখন আবার কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করছে।’’

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, ‘‘বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’’

গাজীপুরে বোতাম তৈরি কারখানায় আগুন, নিহত বেড়ে ৩

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google