Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ফের সড়ক অবরোধ
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ফের সড়ক অবরোধ

By rskaligonjnewsNov 25, 2024, 5:43 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় আজ সোমবার আবারও চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা -নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের পর রোববারে বেতন দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকেরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে নেয়। কিন্তু গতকাল রোববার বিকেলেও বকেয়া বেতন না পেয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা রোববার সন্ধ্যা থেকে আবারও আন্দোলনে নেমেছে।

গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ফের সড়ক অবরোধ

শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে সোমবার সকাল থেকে সড়কে অবস্থান নিয়েছেন। এ কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে, নিরাপত্তা ও অন্যান্য কারণে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় চার ঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে রাতে মহাসড়ক ছেড়ে গেলেও আজ সোমবার সকাল ৯টা থেকে পুনরায় তারা চন্দ্রা-নবীগর মহাসড়কের চক্রবর্তীতে অবরোধ করেছে। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় অর্ধেক শ্রমিক অক্টোবর মাসের বেতন পেয়েছে। এখনো যারা বেতন পাননি তারা আবারও সড়কে নেমে বকেয়া বেতনের দাবি জানাচ্ছে।

শ্রমিকদের দাবি, তাদের অনেকেই অক্টোবর মাসের বেতন পেলেও আন্দোলনে থাকা কেউই বেতন পাননি। বেতন পেলে তারা সড়ক ছেড়ে যাবে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অন্তত ১০টি কারখানায় প্রায় ৪০ হাজার শ্রমিক রয়েছে। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকেরা অক্টোবর মাসের বেতন পাননি। বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর থেকে আন্দোলন করছে শ্রমিকেরা। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনেক শ্রমিকের মোবাইল ফোনে বেতনের টাকা পাওয়ার খুদে বার্তা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে ওই দিন রাত পৌনে ৮ টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে তাদের অবরোধ প্রত্যাহার করে। শ্রমিকেরা সরে গেলে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক ছিল। কিন্তু রোববার সারা দিন অপেক্ষা করেও অনেক শ্রমিক তাদের কাঙ্ক্ষিত খুদে বার্তা না পেয়ে সন্ধ্যায় ফের সড়ক অবরোধ করে শ্রমিকেরা। যা রোববার রাতের বিরতির পর সোমবার সকাল থেকে শুরু হয়েছে।

গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধের ফলে ওই রুটে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়ক ব্যবহারকারীরা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশায় যাতায়াত করছেন। উত্তরবঙ্গের দূরপাল্লার যানবাহন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ এর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল এলাকার সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, ‘কিছু শ্রমিক বেতন পেলেও অনেকে এখনো তাদের বকেয়া বেতন পায়নি। এ কারণে সকাল থেকে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ আছে। অবরোধ তুলে নিলে পুনরায় যান চলাচল শুরু হবে।’

গাজীপুরে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp