নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ব্যাংকের দুইকর্মকর্তা ও দুই আনসার সদস্যকে কুপিয়ে ও গুলি করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার সাত লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুরে সোনালী ব্যাংকের টাকা ছিনতাই, আহত ৪

Advertisement

আহতরা হলেন- সোনালী ব্যাংকের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল উপ-শাখার ইনচার্জ আতিকা পারভীন সুরভী (৩৯) ও ক্যাশ অফিসার ফারজানা নাজনীন সিমু (২৭) এবং আনসার সদস্য আল আমিন (৩০) ও রাজু মিয়া (৪০)।

সোনালী ব্যাংক গাজীপুর কোর্টবিল্ডিং শাখার এজিএম গাজী শহীদুজ্জামান ও স্থানীয়রা জানান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সোনালী ব্যাংক উপ-শাখার সাত লক্ষাধিক টাকা নিয়ে একটি অটোরিকশা যোগে ওই চারজন কোর্ট বিল্ডিং শাখায় জমা দিতে যাচ্ছিলেন। বিকেল ৫টার দিকে তারা রথখোলা এলাকায় পৌঁছলে ৬টি মোটরসাইকেলে ১০/১২ জন যুবক অটোরিকশার গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাঁধা দিলে তারা ফাঁকা গুলি ছুঁড়ে এবং ওই চারজনকে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আশেপাশের লোকজন আহতাবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আনসার সদস্য ওবায়দুল হক বলেন, ‘ব্যাংক হতে টাকা নিয়ে যাওয়ার পথে রথখোলায় আমাদের ওপর হামলা চালানো হয়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে ও ফাঁকা গুলি ছোঁড়ে ছিনতাইকারীরা।’

জিএমপি’র সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে।’

গাজীপুরে ইউপি সদস্যকে আটকে রাখার পর থানায় সোপর্দ!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google