Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ইউপি সদস্যকে আটকে রাখার পর থানায় সোপর্দ!
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ইউপি সদস্যকে আটকে রাখার পর থানায় সোপর্দ!

By rskaligonjnewsSeptember 29, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সালিশের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে আটকে রাখার পর গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য মারুফ শেখ মুক্তারকে পুলিশে দিয়েছে লোকজন ।

গাজীপুরে ইউপি সদস্যকে আটকে রাখার পর থানায় সোপর্দ!

Advertisement

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে তাকে পুলিশ হেফাজতে রাখার কথা নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

গত শনিবার রাতে তাকে লাকচতল গ্রাম থেকে সালিশের কথা বলে ধরে নিয়ে আটকের পর থানায় সোপর্দ করা হয়। মারুফ শেখ মুক্তার (৪০) ওই ওই ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের বারেক মিয়ার ছেলে। তিনি বরমী ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক।

স্থানীয় লোকজন জানিয়েছেন, জনপ্রতিনিধি হলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন মারুফ শেখ মুক্তার । সম্প্রতি হোয়াটসঅ্যাপে স্থানীয় এক একজনকে একটি মেসেজ দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ আরো বেশি দানা বাঁধে। এর জেরে শনিবার রাতে শালিসি বৈঠকের কথা বলে বাড়ির পাশের একটি মসজিদের সামনে থেকে মারুফ শেখকে ধরে নিয়ে যায় ১০ থেকে ১৫ জনের একটি দল। এরপর তাকে প্রথমে কাওরাইদের একটি এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে রাতেই শ্রীপুর থানা পুলিশের কাছে তুলে দেয় তাঁরা।

স্থানীয় লোকজনের ভাষ্য, আওয়ামী লীগের রাজনীতি করা হয় সরকার পতনের পর থেকে মারুফ শেখ মুক্তার চাপে ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদের সদস্য হলেও দৈনন্দিন দাপ্তরিক কাজগুলো করতে পারছিলেন না। বিভিন্ন সময় তাকে বিএনপির স্থানীয় নেতারা হুমকিও দিচ্ছিল। সর্বশেষ শনিবার রাতে ফোন করে বাড়ির বাইরে বের করে এনে তুলে নিয়ে যায়।

মারুফ শেখ মুক্তারের বোন রওশন আরা বলেন,’ গভীর রাতে দরকারি শালিস আছে বলে ফোন করে জরুরি বের হতে বলা হয় মুক্তারকে। সকালে শালিস করবে বলে জানানো হলেও এক প্রকার চাপ দিয়ে তাঁকে ডেকে নেওয়া হয়। এরপর তাকে কাওরাইদ এলাকায় একটি বাড়িতে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে তাকে পুলিশে দেওয়া হয়। কারা এমন ঘটনা করেছে থানার ভেতরে থাকায় বিস্তারিত সে বলেনি। এখনো থানায় আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলে তাঁকে ছাড়া হবে বলে জানানো হয়েছে। বাড়িতে যাওয়ার পর বিস্তারিত ঘটনা জেনে পরে বলতে পারবো।’

এ বিষয়ে বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন,’ রোববার সকালে ওই মেম্বারের স্বজনরা আমাকে ফোন করে জানিয়েছেন। শুনেছি থানায় আছে। খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানাতে পারবো।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন,’ মেম্বারকে ধরে নিয়ে যাওয়ার বিষয় সম্পর্কে আমার জানা নেই। এছাড়াও গত ২দিন ধরে শারীরিক অসুস্থতার কারনে আমি বাড়িতেই আছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,’ কয়েকজন লোকের অভিযোগের ভিত্তিতে ওই মেম্বার থানা হেফাজতে রাখা হয়েছে বলে ওসি আমাকে জানিয়েছেন। অভিযোগ ক্ষতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জয়নাল আবেদীন  বলেন,’কয়েকজন লোক তাকে থানায় দিয়ে গেছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। ‘

গাজীপুরে ফের পোশাক কারখানায় শ্রমিক আন্দোলন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa