নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৫) বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ক্লাবের দায়িত্ব গ্রহণ করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

গাজীপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন

Advertisement

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্বরণে এক মিনিট নিররতা, চলতি কমিটির দায়িত্ব হস্তান্তর ও নতুন কমিটির শপথ এবং দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।

ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আনোয়ারুল কবির, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আনিল চন্দ্র মন্ডল, শরিফ আহমেদ শামীম, ফারদিন ফেরদৌস প্রমুখ।

গাজীপুরে শেখ হাসিনা-মোজাম্মেলসহ ১৭১ নেতা বিরুদ্ধে মামলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google