
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী দুজনকেই পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর স্বামী অধীর ঘোষ জানান, বেলিশ্বর গ্রামের লালচানের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমার কাছে টাকা পাবে। সেই টাকা নিতেই কাল সন্ধ্যার দিকে লালচান আমাকে ফোন দিয়ে তার পাওনা টাকা চায়। আমি এক বিয়েবাড়িতে ছিলাম। আমি দূরে থাকায় আমার স্ত্রীকে ফোন করে বলে দেই লালচান গেলে যেন তাকে টাকা ৪/৫ হাজার টাকা দিয়ে দেয়। পরে গভীর রাতে আমি জানতে পারি অসামাজিক কার্যকলাপের অভিযোগে আমার স্ত্রীসহ লালচানকে ঘরের বাহিরে বেঁধে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এসব মিথ্যা। আমি আমার স্ত্রীকে চিনি। এলাকার কেউ তাকে খারাপ বলতে পারবে না।
ভুক্তভোগীর ভাই খুশি মহোন তাম্বলি জানান, গত সাত বছর ধরে আমার বোনজামাই ও বোন আমাদের বাড়িতেই থাকে। এর মধ্যে কয়েক বছর আগে সামান্য কথা নিয়ে তর্ক-বিতর্ক হয় স্বপন চৌকিদারের সাথে। তারপর থেকেই আমার বোন ও বোনজামাইকে এখান থেকে তাড়ানোর বিভিন্ন পায়তারা করছে তারা। পূর্ব শত্রুতার জেরেই আজ আমার বোনের নামে মিথ্যা বদনাম দিয়ে সারারাত বেঁধে রাখে স্বপন চৌকিদারসহ আরো কয়েক জন।
গ্রামপুলিশ স্বপন বলেন, এই মহিলার চরিত্র খারাপ। কয়েক বছর ধরেই লালচানের সাথে তার সম্পর্ক আছে। গতকাল রাতেও লালচানকে এই ঘর থেকেই বের করি। পরে দুজনকেই বেঁধে রাখা হয়। আমি সারারাত পাহারা দেই। সকালে পুলিশ এসে দুজনকেই নিয়ে যায়।
উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মো. মেহের আলী দেওয়ান বলেন, গভীর রাতে লালচানের বাবা-মা আমাকে ঘুম থেকে উঠিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। আমি এসে দেখি এই শীতের মাঝে দুজনকেই বেঁধে রাখা হয়েছে। পরে আমি বাঁধন খুলতে বললেও আমার কথা কেউ শোনেনি। পরে সকালে পুলিশ এসে দুজনকেই থানায় নিয়ে গেছে।
স্থানীয়রা জানায়, লালচান ও ভুক্তভোগীর স্বামী অধীর ঘোষের সাথে দির্ঘদিনের সম্পর্ক। গ্রামপুলিশ স্বপন তাদের এই সম্পর্ক মেনে না নিয়ে তাদের পেছনে পড়ে থাকে। শত্রুতার জের ধরেই স্বপন তাদের ঘর থেকে বাইরে এনে আটকে রাখে। ঘটনা গতকাল রাত ১১টার দিকে ঘটলেও গ্রামপুলিশ সকালে বিষয়টি থানায় জানয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তারা বলেন, লালচান কখন অধীর ঘোষের বাড়িতে আসে পাওনা টাকা নেয়ার জন্য, স্বপন চৌকিদার তখন ওঁৎ পেতে থাকে।
ধামরাই থানার উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের নামে একটি মামলা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


