Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home গোপনে পেছন দরজা দিয়ে পালালেন বেরোবি’র ভিসি!
ক্যাম্পাস

গোপনে পেছন দরজা দিয়ে পালালেন বেরোবি’র ভিসি!

By Saiful IslamJanuary 15, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : এক বছরের বেশি সময় পর ক্যাম্পাসে এসে গোপনে পেছন দরজা দিয়ে আবার চলে গেলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। দীর্ঘদিন ধরে ভিসিকে ক্যাম্পাসে ফেরানোর দাবিতে আন্দোলনরত ভিসিবিরোধী শিক্ষক-কর্মচারী-কর্মকর্তারা তার আগমনের খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়ে তিন ঘণ্টা ধরে তার বাংলো, ভিসি দপ্তরে খুঁজেও পায়নি।

আন্দোলনকারীদের অবস্থানের কথা জানতে পেরে গোপনে ভিসি ভবনের পেছনের দরজা দিয়ে তিনি চলে যান।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘ টানা এক বছরেও বেশি ক্যাম্পাসে আসেন না ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ। হঠাৎ করে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে গোপনে ক্যাম্পাসে তার বাংলোর পেছনের মূল পথ দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। বিষয়টি জানাজানি হওয়ায় ভিসি বিরোধী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তার বাংলোর সামনে অবস্থান নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যা নিয়ে কথা বলার জন্য তারা সাক্ষাত চেয়ে খবর পাঠান। কিন্তু তাদের ডাকে সাড়া দেননি ভিসি কলিমুল্লাহ। দেখা করতে সম্মতি না দেওয়ায় আন্দোলনকারীরা তার বাংলো ঘেরাও করেন।

আন্দোলনকারীরা জানান, সকাল ৯টা থেকেই আমরা অবস্থান গ্রহণ করি। পরবর্তীতে তিনি সাক্ষাতে সম্মতি না দেওয়ায় বেলা ১১টা থেকে তাকে তার বাংলোতে ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা। জুমার নামাজের সময় আন্দোলনকারীদের বেশিরভাগ নামাজ আদায়ের জন্য মসজিদে গেলে সুযোগ বুঝে বেলা ২টার কিছু পরে বাংলোর পেছনের ছোট দরজা দিয়ে ভিসি বেরিয়ে যান। ভিসির পালিয়ে যাবার ঘটনা জানার পর আন্দোলনকারীরা আবার বাংলোর সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন। পরে তার বাসভবনে গিয়ে তল্লাশি করেন আন্দোলনকারীদের একটি অংশ।

আন্দোলকারীরা জানান, দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসেন না। এমনকি রাষ্ট্রীয় অনুষ্ঠান শহীদ বুদ্ধিজীবী দিবস স্বাধীনতা দিবস, রোকেয়া দিবস, একুশে ফেব্রুয়ারিতেও আসেন না। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ধ্বংস হয়ে গেছে। তার ওপর দুর্নীতি-লুটপাট ও ক্ষমতার অপব্যবহার করেই চলেছেন ভিসি।

বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, উনি এমন কি ক্ষমতাধর হয়েছেন যে তার কর্মস্থলে আসবেন না। তারপরেও এই পদে তিনি কীভাবে থাকেন? বিষয়টি সরকারের নীতি নির্ধারকদের দেখা উচিত।

শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. তুহিন ওয়াদুদ বলেন, ভিসি বিশ্ববিদ্যালয়ে আসেন না। ১৩০০ দিনের মধ্যে ১১০০ দিনই তিনি অনুপস্থিত। আজ হঠাৎ তার আগমনের খবর পেয়ে আমরা তার সঙ্গে দেখা করতে তার বাসভবনে গিয়েছিলাম। তবে কখন যে তিনি চলে গেলেন টের পেলাম না। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি এভাবে তার কর্মস্থলে না আসলে বিশ্ববিদ্যালয়টা চলে কীভাবে, প্রশ্ন রাখেন তিনি।

অধিকার সুরক্ষা পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, আমরা এক সপ্তাহের মধ্যে ভিসির অনিয়ম-দুর্নীতি ও লুটপাটের সব ফিরিস্তি শ্বেতপত্র আকারে প্রকাশ করবো।

এ বিষয়ে জানতে ভিসির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

January 30, 2026
পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তি

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

January 28, 2026
বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিন

পর্দা করা নারীদের ভূতের মত লাগে’ বলে কটুক্তি বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিনের

January 28, 2026
Latest News
KU

কুবি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তি

পর্দা নিয়ে ছাত্রদল নেতার কটুক্তির প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন

বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিন

পর্দা করা নারীদের ভূতের মত লাগে’ বলে কটুক্তি বেরোবি ছাত্রদল সহ-সভাপতি তুহিনের

কুবি ক্যাম্পাস

কুবি ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ১০০ মিটার বিধি অমান্য: তামাক বিক্রি অব্যাহত

DU

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯৩ শতাংশ ফেল

নন-ক্যাডার

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

ফরহাদ

সর্বমিত্রের পদত্যাগ নিয়ে যা বললেন ফরহাদ

সর্বমিত্র চাকমা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

গণভোটে হ্যাঁ

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে প্রচারণার সিদ্ধান্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী

ভর্তি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় কুমিল্লায় জামায়াতের সমাবেশের সময় পরিবর্তন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.