Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news চলতি বছরে শেয়ারবাজারে আগ্রহ বাড়ছে বিদেশিদের
Bangladesh breaking news অর্থনীতি-ব্যবসা শেয়ার বাজার

চলতি বছরে শেয়ারবাজারে আগ্রহ বাড়ছে বিদেশিদের

By Tarek HasanFebruary 26, 20262 Mins Read

টানা দুই বছরের নিম্নমুখী ধারা থেকে বেরিয়ে চলতি বছরের শুরু থেকে বাংলাদেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে। শেয়ার বিক্রির ধারা থেকে সরে এসে তারা এখন কেনার পরিমাণ বাড়াচ্ছেন। এতে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে নতুন প্রত্যাশা শুরু হয়েছে।

শেয়ারবাজার

Advertisement

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বশেষ লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে বিদেশিরা মোট ১৯৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার কিনেছেন। একই সময়ে তাদের বিক্রির পরিমাণ ছিল ১৭৯ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ জানুয়ারি মাসে ১৮ কোটি টাকা বিদেশি বিনিয়োগ বেড়েছে। আর ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে গত বছরের একই সময়ের তুলনায় বিদেশিদের শেয়ার লেনদেন ৪৮ শতাংশ বেড়ে ১৭৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৫ দিনে বিদেশিরা ১১৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছিলেন।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি বিনিয়োগকারীদের এই ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকলে শেয়ারবাজারে তারল্য পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। এতে স্থানীয় বিনিয়োগকারীদের মাঝেও আস্থা ফিরে আসে এবং তারা নতুন করে বিনিয়োগে উৎসাহিত হন।

অবশ্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারির শুরু থেকে ফেব্রুয়ারি ১৫ দিনে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কমেছে। জানুয়ারির শুরুতে বিদেশি হিসাবধারীর বেনিফিশিয়ারি ওনার্সের (বিও) সংখ্যা ছিল ৪৩ হাজার ৫৪৯টি। এটি ফেব্রুয়ারির ১৫ দিন শেষে কমে হয়েছে ৪৩ হাজার ১০১টি হয়েছে। এ সময়ে বিদেশিদের বিও কমেছে ৪৪৮টি। অর্থাৎ সংখ্যার দিক বিবেচনায় বিদেশিদের অংশগ্রহণ কমলেও তাদের বিনিয়োগের পরিমাণ চলতি বছরের প্রথম দেড় মাসে বেড়েছে।

আরও পড়ুনঃ

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরের যোগদান

ডিএসইর তথ্য বলছে, ২০২৫ সালে বিদেশিরা মোট ২ হাজার ৯৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেন। বিপরীতে কেনেন ১ হাজার ৮২৫ কোটি টাকার শেয়ার। ফলে বছর শেষে তাদের নিট বিনিয়োগ ২৭০ কোটি টাকা কমেছে। ২০২৪ সালেও বিদেশিদের নিট বিনিয়োগ কমেছিল ২৬১ কোটি টাকা। এর আগের বছর (২০২৩ সালে) তাদের নিট বিনিয়োগ ছিল ইতিবাচক, যার পরিমাণ ৬৪ কোটি টাকা। গত ৮ বছরের মধ্যে ৭ বছরই বিদেশিদের বিনিয়োগ ঋণাত্মক ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সোনা-রুপার দাম

সোনা-রুপার দামে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখা যাচ্ছে?

July 6, 2026
স্বর্ণের দামে বড় পতন

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

July 6, 2026
ইসলামী ব্যাংক

রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

July 5, 2026

Latest News

সোনা-রুপার দাম

সোনা-রুপার দামে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখা যাচ্ছে?

স্বর্ণের দামে বড় পতন

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

ইসলামী ব্যাংক

রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে ইসলামী ব্যাংকগুলোকে সতর্ক থাকার নির্দেশ

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

সোনার দাম

সোনার দামে রেকর্ড পতন, কতদিন থাকবে এই সুযোগ

রেমিট্যান্স

রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও রূপালী ব্যাংকের মধ্যে চুক্তি সই

স্বর্ণালংকারের দাম

দেশের বাজারে স্বর্ণালংকারের দামে পতন

রেমিট্যান্স

জুনে রেমিট্যান্স বেড়েছে ১৭ দশমিক ৩ শতাংশ

বিশ্বব্যাংকের দুর্যোগ ঝুঁকি

বাংলাদেশকে ১১০ কোটি ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa