জুমবাংলা ডেস্ক : চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটদের ঠাঁই এই মাটিতে হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

Advertisement

তিনি বলেছেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে, দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশে পেয়েছি। চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটদের ঠাঁই এই মাটিতে হবে না। আমরা তাদের কঠোর হাতে দমন করব।

শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, আপনারা সিন্ডিকেটের কবলে পড়বেন না, সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল ক্রয় করে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে তুলে দিন। অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকুন। দ্রব্যমূল্য মানুষের সহনীয় পর্যায়ে রাখুন। সারা দেশ সংস্কারের কাজ চলছে, আমরা সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজদের মুখ বদল হয়েছে। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চাঁদা তুলছে। দিন-রাত বাজারের বিভিন্ন স্থানে এসব চাঁদাবাজি হয়। আমার কাছে এসব খবর আসছে। যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিন।

বিএনপির সংস্কার প্রস্তাবে যা যা থাকছে

পরে তিনি গত ৪ আগস্ট নিহত শহীদ আবদুর রাজ্জাক রুবেল, শহীদ সাব্বির হোসেনসহ আন্দোলনে নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। এ সময় দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.