গ্রিড বিদ্যুৎ আর চার্জিং স্টেশনের ওপর নির্ভরতা কমিয়ে বৈদ্যুতিক যানবাহনে নতুন সমাধান নিয়ে এসেছে তিউনিসিয়ার স্টার্টআপ বাকো মোটরস। গাড়ির ছাদে বসানো সোলার প্যানেলের মাধ্যমে সূর্যের আলো থেকেই ব্যাটারি চার্জ নেওয়ার প্রযুক্তি ব্যবহার করে প্রতিষ্ঠানটি আফ্রিকার বাজারে এক ধরনের বৈদ্যুতিক পরিবহন বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে। বিদ্যুৎ সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকা দেশগুলোর জন্য এই উদ্ভাবন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আবু বকর সিয়ালা জানিয়েছেন, তাদের তৈরি ‘বি-ভ্যান’ এবং ‘বি’ মডেলের গাড়িগুলো শহরের প্রাত্যহিক যাতায়াতের জন্য অত্যন্ত সাশ্রয়ী। বিশেষ করে বাণিজ্যিক কাজে ব্যবহৃত বি-ভ্যানটি প্রতিদিন কেবল সৌরশক্তি ব্যবহার করেই প্রায় ৫০ কিলোমিটার পথ চলতে পারে। এটা বছরে প্রায় ১৭ হাজার কিলোমিটার বিনামূল্যে চলার সমান। বর্তমানে লিথিয়াম ব্যাটারিচালিত এই গাড়িগুলোর দাম ৬ হাজার ২০০ থেকে ৮ হাজার ৫০০ ডলারের মধ্যে রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারের অন্যান্য সোলার গাড়ির তুলনায় এই দাম অনেকটাই কম।
তিউনিসিয়ার এই উদ্যোগে স্থানীয় কর্মসংস্থানও বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি গাড়ির প্রায় ৪০ শতাংশ যন্ত্রাংশ এবং কাঁচামাল স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়। বিশেষজ্ঞ মহলের মতে, আফ্রিকার অনেক দেশে যেখানে বিদ্যুৎ সংযোগের সীমাবদ্ধতা রয়েছে, সেখানে বাকো মোটরসের এই উদ্ভাবন সাধারণ মানুষের মধ্যে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়াতে সহায়ক হবে।
আরও পড়ুনঃ
Realme P4 Power 5G: শক্তিশালী ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইন নিয়ে লঞ্চ হলো বাজারে
২০২৬ সালের মধ্যে বড় আকারে উৎপাদন শুরুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য প্রতি বছর প্রায় ৮ হাজার যানবাহন তৈরি করে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাজারে সরবরাহ করা।
সূত্র: সিএনএন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


