প্রায় ছয় বছর পর আবারও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর নিয়ে ফিরেছে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ফোর্টনাইট। দীর্ঘ বিরতির পর গেমটি আবার দেখা যাচ্ছে গুগল প্লে স্টোরে। ফলে বিভিন্ন অঞ্চলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সরাসরি প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করতে পারবেন। তবে আপাতত আইওএস ডিভাইস ব্যবহারকারীরা এই সুযোগ পাচ্ছেন না।

ফোর্টনাইট

Advertisement

২০১৭ সালে প্রকাশের পর খুব দ্রুতই বিশ্বজুড়ে গেমপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ফোর্টনাইট। কিন্তু ২০২০ সালের আগস্টে হঠাৎই প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয় গেমটি। মূল কারণ ছিল ইন-অ্যাপ পেমেন্ট পদ্ধতি নিয়ে বিরোধ। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস নিজস্ব পেমেন্ট ব্যবস্থা ব্যবহার করায় প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তোলে গুগল। এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৩ সালের ডিসেম্বরে মার্কিন আদালত এপিক গেমসের পক্ষে রায় দেয়। পরে ২০২৫ সালের জুলাইয়ে আদালত জানায়, অ্যাপ স্টোরগুলোকে তৃতীয় পক্ষের পেমেন্ট সিস্টেম ব্যবহারের সুযোগ দিতে হবে। সেই সিদ্ধান্তের পরই আবার প্লে স্টোরে ফিরে আসে জনপ্রিয় এই গেমটি।

ফোর্টনাইটের নতুন সংস্করণের আকার প্রায় ৩১৪ এমবি। ইতোমধ্যে ডাউনলোডের প্রক্রিয়াও শুরু হয়েছে। গেমটির সর্বশেষ সংস্করণে ‘ফোর্টনাইট শোডাউন’ নামে নতুন অভিজ্ঞতা যোগ করা হয়েছে, যেখানে একসঙ্গে প্রায় ১০০ জন খেলোয়াড় অনলাইন মাল্টিপ্লেয়ার যুদ্ধে অংশ নিতে পারবেন। এতে রয়েছে থার্ড-পার্সন শুটিং ও রিয়েল-টাইম বিল্ডিংয়ের মতো রোমাঞ্চকর গেমপ্লে।

এদিকে দক্ষিণ এশিয়ায় অনলাইন গেমিং বাজারও দ্রুত বাড়ছে। বিশেষ করে পাবজি মোবাইল এবং ফ্রি ফায়ার-এর মতো গেমগুলো এরই মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এমন পরিস্থিতিতে ফোর্টনাইটের এই প্রত্যাবর্তন গেমিং দুনিয়ায় নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। আপাতত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আবারও শুরু হলো ফোর্টনাইটের যুদ্ধ।

সূত্র: গ্যাজেট ৩৬০

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.