
তার চিৎকারে স্থানীয় কয়েকজন যুবক মোটরসাইকেলে মাইক্রোবাসটির গতিরোধ করে। পরে নাজমুল, আরিফুল, জনি ও লাবলু নামে চার অপহরণকারীকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়। অপহৃত কলেজছাত্রীকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় সোমবার সকালে কোতোয়াতি থানায় কলেজছাত্রী বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন। এ মামলায় আটক চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



