Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনে নতুন ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫, আক্রান্ত ৮৩০
আন্তর্জাতিক

চীনে নতুন ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫, আক্রান্ত ৮৩০

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 24, 20202 Mins Read

চীনে নতুন ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫, আক্রান্ত ৮৩০

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চীনে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। সংক্রমিত হয়েছে অন্তত ৮৩০ জনের শরীরে।

প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার ঠেকাতে দেশটির দুইটি শহরকে রীতিমতো অবরুদ্ধ করে রাখা হয়েছে। তবে জরুরি অবস্থা ঘোষণার সময় এখনো হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।

বিবিসি, আলজাজিরা, গার্ডিয়ান জানায়,  নতুন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশন।

তবে হংকং ও যুক্তরাজ্যের বিজ্ঞানীদের মতে, এ ভাইরাসে উহানের দুই হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন।

গত বছরের শেষের দিকে হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাসটির উৎপত্তি হয়েছে বলে জানা গেছে। এখন এটি রাজধানী বেইজিং, সাংহাইসহ দেশটির অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

চীনের উহান শহর থেকে বিভিন্ন আন্তর্জাতিক শহরে যাওয়ার জন্য অন্তত ৬০টি রুট রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, অস্ট্রেলিয়ার সিডনি, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে যাওয়ার জন্য উহান থেকে সরাসরি এবং নিয়মিত বিমান চালু রয়েছে।

একইভাবে এখান থেকে চীনের অন্যান্য শহরেও প্রতিদিন কয়েকশ বিমান আসা-যাওয়া করে। এ ছাড়া উহানকে চীনের হাই-স্পিড রেল নেটওয়ার্কের একটি জংশনও বলা হয়। তাই উহান থেকে নতুন করোনাভাইরাসটি ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগেনি।

ফলে হংকং, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান এবং আমেরিকায় এখন পর্যন্ত ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে।

সৌদি আরবে কর্মরত এক ভারতীয় নার্স করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার সতর্কতা জারি করেছে।

বিস্তার ঠেকাতে চীনের শহর উহানসহ পাশের আরও একটি নগরীকে এখন বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ এই দুটি নগরী থেকে বহির্গামী সব বাস-ট্রেন এবং বিমান চলাচল বন্ধ করে দিয়েছে।

শহরের লোকজনকে আগেই বাধ্যতামূলকভাবে মাস্ক পরে চলাফেরা করতে নির্দেশ দেয়া হয়েছিল। শহরে গ্লাভস ও মাস্কের চাহিদা হুট করেই মারাত্মকভাবে বেড়ে গেছে।

এ ভাইরাসে আক্রান্ত হলে এখনো পর্যন্ত কোনো চিকিৎসা নেই, তাই এটি প্রতিরোধের ওপরেই সর্বাত্মক জোর দেওয়া হচ্ছে।

মানুষ থেকে মানুষে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চীনের চিকিৎসকেরা। আক্রান্ত ব্যক্তি কাশি, তীব্র জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছেন।

উহান শহরে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সংস্পর্শে এসে কমপক্ষে ১৫ জন চিকিৎসক এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আমেরিকার লেডি অব লরডেস হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ বলেছেন, ‘নতুন ভাইরাসটি নভেল করোনাভাইরাস (nCoV)। শ্বাসযন্ত্রের সিনড্রোম করোনাভাইরাস থেকে এটি আলাদা।’

‘মানুষসহ অন্য প্রাণীর মাধ্যমেও এটি ছড়াতে পারে। তবে ঠিক কোনো প্রাণীর মাধ্যমে ছড়াচ্ছে, সেটি বোঝা যাচ্ছে না।’

ভাইরাসটি শুরুতে ফুসফুস আক্রমণ করে। যার কারণে প্রদাহ হয়। এক সময় রক্তে ছড়িয়ে পড়ে।

চলতি মাসে কেউ চীনে গিয়ে থাকলে দেশে ফেরার আগে এবং পরে তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

স্বাস্থ্যসম্মত জীবন-যাপন করার পাশাপাশি নিয়মিত হাত ধুতে হবে। সর্দি-কাশি দেখা দিলে নাক-মুখ ঢেকে রাখতে হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa