Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি পরীক্ষা আজ
ক্যাম্পাস শিক্ষা

চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি পরীক্ষা আজ

By Saumya SarakarMarch 3, 20242 Mins Read

চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি পরীক্ষা আজ

Advertisement
জুমবাংলা ডেস্ক : প্রকৌশল গুচ্ছভুক্ত তিনটি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আজ। রোববার (৩ মার্চ) সকাল ১০টায় দুই গ্রুপের পরীক্ষা শুরু হবে। এরমধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুর ১২টা এবং ‘খ’ গ্রুপের পরীক্ষা চলবে দুপুরে ১টা ৪৫ মিনিট পর্যন্ত।

প্রকৌশল গুচ্ছভুক্ত তিন বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় সংরক্ষিত আসনসহ চুয়েটের ৯৩১টি, কুয়েটের এক হাজার ৬৫ এবং রুয়েটের এক হাজার ২৩৫ আসনসহ সর্বমোট আসন সংখ্যা ৩ হাজার ২৩১টি। এসব আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন ২২ হাজার ৮৬৮ জন ভর্তিচ্ছু। সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৭ জন শিক্ষার্থী।

‘ক’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ২০ হাজার ৭৬০ জন এবং ‘খ’ গ্রুপে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) ২ হাজার ১০৮ জন ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন।

এবছর চুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬২৮ জন, কুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬১৮ জন এবং রুয়েট কেন্দ্রে ৭ হাজার ৬২২ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে।

রুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন জানান, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পরে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবেন না। আর পরীক্ষা শুরু হওয়ার পর এক ঘণ্টা ৩০ মিনিট অতিবাহিত না হওয়া পর্যন্ত পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা চলাকালে ভর্তি কমিটির অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া মোবাইল ফোন, জ্যামিতি বক্সসহ অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

এবারের ভর্তি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের পরীক্ষা হবে। পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ২০০ নম্বরসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৮ মার্চ রাত ১০টায়।

বিশ্বে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 11, 2026
মাউশি

স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনা

July 11, 2026
ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

July 10, 2026

Latest News

hsc-exam

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

মাউশি

স্কুল-কলেজে সিসিটিভি ও অনলাইন নজরদারি, মাউশির জরুরি নির্দেশনা

ctg-bord

চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ঘিরে চলছে জোর প্রস্তুতি

SSC

চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

Primary

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁস, সর্বশেষ যা জানা গেল

বৃত্তির ফল

বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

Sikkha

প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন

Bitte

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ হচ্ছে না, সম্ভাব্য সময় আগামী রোববার

SSC

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa