Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ছবি হয়ে ক্লাসে চবির তরুয়া ও ফরহাদ
শিক্ষা

ছবি হয়ে ক্লাসে চবির তরুয়া ও ফরহাদ

By Bhuiyan Md TomalOctober 8, 20242 Mins Read

ছবি হয়ে ক্লাসে চবির তরুয়া ও ফরহাদ

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা ও মানববিদ্যা ভবনের ৩১৮ নম্বর কক্ষ। এই কক্ষের প্রথম সারির বেঞ্চে নিয়মিত ক্লাস করতেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন। দীর্ঘ তিন মাস পর আজ আবার চবিতে ক্লাস শুরু হয়েছে। সেখানে ফরহাদের দুটি কোর্সের ক্লাস হয়েছে। তবে নিয়মিত এই শিক্ষার্থী আজ উপস্থিত ছিলেন না। শুধু আজ নয়, আর কখনই ক্লাসে সশরীরে উপস্থিত হবেন না ফরহাদ। তবে ছবি হয়ে আর বন্ধুদের স্মৃতিতে ক্লাসে ফিরলেন ফরহাদ। একই চিত্র দেখা গেছে ফরহাদের অগ্রজ হৃদয় তরুয়ার ক্লাসেও।

বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রাম নগরে গুলিবিদ্ধ হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী হৃদয় তরুয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই তার মৃত্যু হয়। অন্যদিকে ৪ আগস্ট সরকার পতনের আন্দোলনে নিহত হন একই বিভাগের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন। হৃদয় ওই বিভাগের তৃতীয় আর ফরহাদ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয় নতুনভাবে চালু হওয়ার পর এই দুই শিক্ষার্থীর অনুপস্থিতি বিশেষভাবে অনুভব করছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শহীদ হৃদয় তরুয়ার বন্ধু সোহেল উদ্দিন বলেন, ‘আমরা সবাই ক্লাস শুরু করেছি, কিন্ত আমাদের বন্ধু তরুয়া আর কখনও ক্লাসে ফিরবে না। আজ বেঁচে থাকলে সেও হয়তো আগের মতো হাসি মুখ নিয়ে ক্লাসে ফিরতো। তরুয়া আমাদের গর্ব। ও আমাদের মাঝে বেঁচে থাকবে। আজ ছবি ও ফুল হয়ে আমাদের সাথে ছিল ও। ওর স্মৃতি বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেবো।’

শহীদ ফরহাদ হোসেনের বন্ধু হাসিবুল হাসান বাবু বলেন,‘ফরহাদ নিয়মিত প্রথম সারির বেঞ্চে ক্লাস করতো। সবসময় পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতো। কখনও তেমন কোনো কারণ ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকতো না। অথচ আজ থেকে সে চির অনুপস্থিত। তবুও সে আমাদের মাঝে থাকবে। ফরহাদের স্মরণে আজ তার ছবি সামনের বেঞ্চে রেখে আমরা ক্লাস করেছি। এভাবেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা শহীদ ফরহাদ ও শহীদ তরুয়া ভাইকে বাঁচিয়ে রাখবো।’

ইতিহাস বিভাগের সভাপতি শামীমা হায়দার বলেন, ‘হৃদয় ও ফরহাদকে সারাজীবন মনে রাখবে ইতিহাস বিভাগ। তাদের স্মরণে নবীন বরণ অনুষ্ঠানে ভিডিও তথ্যচিত্র দেখানো হয়েছে। নতুন সিলেবাসেও এই দুজন শহীদকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

৬ অক্টোবর দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান উত্তাল এই সময়গুলোতে ক্যাম্পাস বন্ধ ছিল। দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বসিত ছিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আলাদাভাবে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন বর্ষের ক্লাস ও পরীক্ষার কার্যক্রমও শুরু হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

June 24, 2026
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

June 24, 2026
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026

Latest News

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় নকল পেলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa