Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগের সহ-সভাপতি সৌরভ মল্লিক (২৪) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এলাকার জোড়া কবরের কাছে এমন ঘটনা ঘটে।

সৌরভ মল্লিক পাবিপ্রবির কম্পিউটার সাইন্সের শেষ বর্ষের শিক্ষার্থী এবং পাবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি। এদিকে সৌরভ মল্লিকের উপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় পাবিপ্রবি ছাত্রলীগ ও শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসের প্রধান ফটকে পাবনা-ঢাকা মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে।

এ ছাড়া পাবনা জেনারেল হাসাপাতালেও শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাবিপ্রবির প্রক্টর প্রীতম কুমার দাস জানান, রাতে পাবনা শহর থেকে সৌরভ মল্লিক সরকারি এডওয়ার্ড কলেজের পাশ দিয়ে যাওয়ার সময় ২টি মোটরসাইকেলে ৪ জন অজ্ঞাতনামা যুবক তার পথরোধ করে এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। সৌরভকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি স্ট্যাব করা হয়েছে।

পাবনা থানার ওসি নাসিম আহম্মেদ জানান, সৌরভের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা পাবিপ্রবির প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে বেরিকেট দিয়ে বিক্ষোভ করতে থাকেন। তারা হাসপাতালেও বিক্ষোভ করেন। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ওসি বলেন, দুর্বৃত্তদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। তবে কী কারণে সৌরভকে ছুরিকাঘাত করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাত ৯টার দিকে পাবনা জেনারেল হাসপাতালে সৌরভের জরুরি অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় পাবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সূত্র : জাগো নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.