Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ছিনতাইয়ে জগন্নাথের একাধিক ছাত্র
শিক্ষা

ছিনতাইয়ে জগন্নাথের একাধিক ছাত্র

By Shamim RezaSeptember 6, 2019Updated:September 6, 20193 Mins Read

ছিনতাইয়ে জগন্নাথের একাধিক ছাত্র

Advertisement
জুমবাংলা ডেস্ক : পুরান ঢাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম আসায় বিব্রত হচ্ছেন এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকরা। সেই সঙ্গে আছে মা’দক সম্পৃক্ততার তথ্য। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত রাজধানীর সদরঘাট এলাকায় মা’দকসেবনের দৃশ্য ধরা পড়ে। আর প্রায়শই পাওয়া যায় ছিনতাইয়ের অভিযোগ। ফুটপাতে ছোট ব্যবসায়ী ও চাকরিজীবীদের টাকাপয়সা বা মূল্যবান জিনিসপত্র লুটে নেয়ার ঘটনা ঘটছে।

বিশেষ করে বাহাদুরশাহ পার্ক থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। আর এই ছিনতাইয়ের টাকা দিয়েই মা’দকসেবনের অভিযোগ আছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় গাঁ’জা, ম’দ, ফে’নসিডিল সেবন করতে প্রকাশ্যেই দেখা যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা পদক্ষেপ নিয়েও শিক্ষার্থীদের মা’দকসেবন বন্ধ করতে সক্ষম হয়নি। গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টায় বাহাদুরশাহ পার্কের পাশে আকাশ ইন্টারপ্রাইজ পরিবহনের শ্রমিকদের কাছ থেকে ছিনতাই করার সময় হাতেনাতে ধরা পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এরা নিজেদের ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়েছেন।

স্থানীয়দের সহায়তায় সুত্রাপুর থানা পুলিশের সদস্যরা এই তিনজনকে আটক করেছে। তারা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১৩ ব্যচের শিক্ষার্থী তন্ময় সূত্রধর তুষার, পদার্থবিজ্ঞান বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী সাগর দাস ও গণিত বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী আকলাম হোসেন অনিক ফয়সাল। এরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মী ছিলেন।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা হলেন ১২তম ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আল ইকরাম অর্ণব ও ১৩তম ব্যাচের পদার্থ বিজ্ঞান বিভাগের নওশের বিন আলমডেভিড। এদের মধ্যে অর্ণব বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত।

ক্যাম্পাসের গেট থেকে প্রক্টর মোস্তফা কামালের উপস্থিতিতে ওই দুই শিক্ষার্র্থীকে পুলিশে দেওয়া হয়। এ সময় সহকারী প্রক্টর নিউটন হালদার ও অধ্যাপক আব্দুল্লাহ মাহফুজ উপস্থিত ছিলেন।

গত মাসে ক্যাম্পাসে এক ছেলে ও মেয়েকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ ছিল অর্ণব ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ধরা পড়ার দিন দুপুরে বাস ছাড়ার আগ মুহূর্তে মারমারিতে জড়ানোসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অর্ণবকে ধরতে অভিযান চালায় প্রক্টরিয়াল বডি। বাঁধা দেন ডেভিড। তার বিরুদ্ধে পুলিশ প্রিজন ভ্যানে হামলা, ছাত্রলীগের নারীকর্মীকে হয়রানি, সাংবাদিকদের উপর হামলা, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘আল ইমরান অর্ণব বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শিক্ষার্থী। এর আগেও ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।’ আটক শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং শিক্ষার্থীদের কাছে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পেলেই ব্যবস্থা নেয়া হবে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মওদুদ হাওলাদার বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দুইজন শিক্ষার্থীকে আমাদের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে এখনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ‘গত ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছিনতাইয়ের সময় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করে সঙ্গে সঙ্গেই কারাগারে প্রেরণ করা হয়েছে।’ সূত্র : ঢাকাটাইমস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

June 23, 2026
teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

June 23, 2026
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

June 23, 2026

Latest News

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

teacher

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগদের পদায়নে চার স্তরে কমিটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

কাবাডি হ্যান্ডবল

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa