Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ছয় রাজনীতিক ও দুই পুলিশ কর্মকর্তাকে খালেদের নজরানা
জাতীয়

ছয় রাজনীতিক ও দুই পুলিশ কর্মকর্তাকে খালেদের নজরানা

By Shamim RezaOctober 4, 20193 Mins Read
Advertisement

Screenshot_1জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন দলের ৬ শীর্ষস্থানীয় রাজনীতিক ক্যাসিনো কিং খালেদ মাহমুদ ভূঁইয়ার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। এ ছাড়া পুলিশের দুই কর্মকর্তাকেও নিয়মিত মোটা অঙ্কের অর্থ দিতেন তিনি অবৈধ ক্যাসিনো কারবার নির্বিঘ্নে চালিয়ে যাওয়ার জন্য। গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ তথ্য দিয়েছেন যুবলীগের এ নেতা।

দেশ-বিদেশের ৯টি ব্যাংকে তার বিপুল পরিমাণ নগদ ও এফডিআর থাকার তথ্যও দিয়েছেন খালেদ। প্রকাশ করেছেন তার ক্যাডার বাহিনীর অনেক সদস্যের নাম। খালেদের বিরুদ্ধে করা মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, মালয়েশিয়ার ব্যাংক আরএইচবিতে ৬৮ লাখ টাকা, সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে (ইউওবি) দেড় কোটি, ব্যাংককের ট্রাভেল কার্ডে এক লাখ, বাংলাদেশের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে সাড়ে ৬ কোটি, ব্র্যাক ব্যাংকে আড়াই কোটি, এনসিসি ব্যাংকে ১৯ কোটি টাকার এফডিআর, ব্র্যাক ব্যাংকে স্ত্রী সুরাইয়া আক্তারের নামে ৫০ লাখ টাকা, এনসিসি ব্যাংকে অর্পন প্রোপার্টিজের নামে ১৫ লাখ এবং ব্র্যাক ব্যাংকের আরেকটি অ্যাকাউন্টে অর্পন প্রোপার্টিজের নামে ১৫ লাখ টাকা জমা রেখেছেন খালেদ।

তদন্ত সূত্র জানায়, বর্তমান সময়ের খুবই প্রভাবশালী এক নেতাকে পূর্বাচলের একটি প্রজেক্টের জন্য ৫ কোটি টাকা দিয়েছেন খালেদ। শীর্ষস্থানীয় আরেক নেতার হাতে ২০১৫ সালে ৬০ লাখ টাকা তুলে দেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এক শীর্ষ নেতাকে ৫০ লাখ টাকা দিয়েছেন; আনিছুর রহমানকে দিয়েছেন ৪০ লাখ টাকা; মো. আবদুর রহমান ও নুরুল হুদাকে দিয়েছেন ২ কোটি টাকা। এ ছাড়া ক্ষমতাসীন দলের সহযোগী একটি সংগঠনের এক শীর্ষনেতাকে দুদফায় খালেদ ২০ লাখ টাকা দিয়েছেন।

প্রভাবশালী এসব নেতা ছাড়াও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের এডিসি শিবলী নোমান এবং গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনাল টিমের এডিসি জুয়েল রানাকে নিয়মিত মোটা অঙ্কের অর্থ দিতেন খালেদ। অবৈধ ক্যাসিনো কারবার টিকিয়ে রাখতেই এ বিপুল পরিমাণ টাকা দিতেন বলে খালেদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, খালেদ তার ক্যাডার বাহিনীর অনেক সদস্যের নামও বলেছেন। এর মধ্যে অন্যতম গোড়ানের কাউন্সিলর আনিস ও তার সহযোগী পিচ্চি রুবেল। এ ছাড়া তার ক্যাডার বাহিনীর সদস্য হিসেবে আরও যাদের নাম বলেছেন খালেদ তারা হলেনÑ ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একে মুমিনুল হক সাঈদ এবং তার সহযোগী হাসান উদ্দিন, আরামবাগ ক্লাবের প্রহরী জামাল ও তার চাচাতো ভাই সুমন।

গোড়ানের রাউফুল আলম শুভও তার ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য যার কাছে ৪-৫টি বিদেশি পিস্তল থাকে। খালেদের ক্যাডারবাহিনীর দীর্ঘ তালিকায় আরও রয়েছেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিজভী, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এনামুল হক আরমান ওরফে ক্যাসিনো আরমান, রানা মোল্লা, কাইল্লা আমিনুল, অঙ্কুর, উজ্জ্বল মোর্শেদ, ক্যাসিনো বকুল, ল্যাংড়া জাকির ও ড্রাইভার জিসান। এর মধ্যে মিল্কি হত্যা মামলার আসামি আমিনুল, অঙ্কুর ও উজ্জ্বল।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-৩ এর উপপরিচালক ও খালেদের মামলার তদন্ত তদারক কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ফাইজুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

February 5, 2026
ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

February 5, 2026
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

February 5, 2026
Latest News
মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.