জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেনো প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।
আরও পড়ুনঃ
প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ৭১ এবং ২৪-এ যারা শহিদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


