নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য শহর গড়ে তুলতে দেশের জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা করতে হবে এবং এই মাস্টার প্ল্যান সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলা।

জাতীয় পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে মাস্টারপ্ল্যান করতে হবে

Advertisement

তিনি বলেন, সুস্থ ও উন্নত জীবনযাপন করতে হলে সময়কে কাজে লাগাতে হবে। দেশ-বিদেশের উন্নত ও সমৃদ্ধ নগরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সময়োপযোগী ও স্মার্ট পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নগর পরিকল্পনায় ভবিষ্যৎ চিন্তা করে মাস্টারপ্ল্যান করতে হবে। বাংলাদেশ যেহেতু একটি ঘনবসতিপূর্ণ দেশ, স্বাভাবিকভাবেই আমাদের ভূমির পরিমাণ কম। তাই, যেকোনো মাস্টারপ্ল্যান করতে হলে আমাদের মাথায় রাখতে হবে, ৫০ বছর পর কী হতে পারে। ১০০ বছর পরে এই প্ল্যান কতটুকু কাজে আসবে। শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনায় নগর পরিকল্পনা করলে তা ভবিষ্যতে জনগণের শুধুই ভোগান্তি বাড়াবে।

রোববার (৯ জুন) গুলশানের ওয়েস্টিন হোটেলের বলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি তিনি একথা বলেন।

মন্ত্রী সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা প্রসঙ্গে বলেন, উন্নত রাষ্ট্রগুলোর সরকার ব্যবস্থায় একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। একটা পরিকল্পনা থাকে। আমাদের সরকারেরও লক্ষ্য হচ্ছে, ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন। এই পরিকল্পনার অংশ হিসেবে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমার গ্রাম, আমার শহর বাস্তবায়ন করছি। গ্রামীণ মানুষ যাতে নগরের অধিবাসীদের মতো সুযোগ-সুবিধা পায়।

গাজীপুর সিটি করপোরেশন এলাকার জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রকল্প শীর্ষক জাতীয় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির মেয়র জায়েদা খাতুন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হাবিবুর রহমান, গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা আলহাজ্ব অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

এমপি’র হস্তক্ষেপ: কালীগঞ্জে জমি ক্রেতা-বিক্রেতাদের মধ্যে স্বস্তি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google