গত শুক্রবার কলম্বোর তাজ সমুদ্র হোটেলে এক জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে শ্রীলঙ্কার বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। এ সময় প্রদর্শন করা হয় দলের অনুশীলন জার্সিও। সমুদ্রে ফেলা প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করা এই জার্সি কেড়ে নিয়েছে বিশেষ আকর্ষণ। সমুদ্রকে বাঁচানোর জন্য বিশ্বকাপ জার্সিকে একটি বার্তা হিসেবে ব্যবহৃত করতে চেয়েছে দ্বীপদেশটি। মূল জার্সি, অর্থাৎ যে জার্সি পরে দল ম্যাচ খেলতে নামবে তাতে রয়েছে প্রচলিত গাঢ় নীল ও হলুদ রঙের মিশ্রণ। এছাড়াও রয়েছে গ্রাফিক্সের কারুকাজ। জার্সির বুকে বড় করে সাদা রঙে লেখা রয়েছে ‘শ্রীলঙ্কা’। অনুশীলনের জন্য তৈরি করা জার্সিতে নীল ও কালো রঙের মত গাঢ় রঙের আধিক্য। আর এর বুকে রয়েছে দলের স্পন্সর লোগো। উন্মোচন অনুষ্ঠানে বিশ্বকাপে দলের অধিনায়ক দিমুথ করুনারতে্নর হাতে জার্সি তুলে দেন শ্রীলংকান ক্রিকেট বোর্ডের সভাপতি ও কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




