Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস জানা গেল কেন ছাড়পত্র নিয়েছে আবরারের ভাই
ক্যাম্পাস শিক্ষা

জানা গেল কেন ছাড়পত্র নিয়েছে আবরারের ভাই

By Shamim RezaJune 15, 2025Updated:June 15, 20252 Mins Read

Abrar Vai

Advertisement
জুমবাংলা ডেস্ক : বড় ভাইয়ের অকাল মৃ’ত্যুর শোকে অসুস্থ হওয়া মায়ের পাশে থাকার জন্য ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নেয়ার আগে করা আবেদনপত্রে কারণ হিসেবে এটি উল্লেখ করেন তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ বরাবর লেখা ছাড়পত্রের আবেদনে তিনি লেখেন, ‘যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, আমার ভাইয়ের অকাল মৃ’ত্যুর শোকে অসুস্থ হয়ে যাওয়ায় আম্মুর পাশে থাকার জন্য আমার কলেজ থেকে ছাড়পত্রের প্রয়োজন। অতএব জনাবের নিকট বিনীত অনুরোধ আমাকে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য গঠিত নিবিড় পর্যবেক্ষণ কমিটির (নিপক) প্রধান সমন্বয়কারী ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর পুরঞ্জয় বিশ্বাস বলেন, ‘আমরা সব ধরনের সহায়তার আশ্বাসের পরও শুধু পারিবারিক সিদ্ধান্তের কারণে সে ছাড়পত্র নিয়েছে।’

ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘ঢাকা কলেজ প্রশাসন আবরার ফাইয়াজের ব্যাপারে অত্যন্ত সহানুভূতিশীল। আমরা তার নিরাপত্তা দিতে প্রস্তুত ছিলাম। সে বাইরে থেকে ক্যাম্পাসে ক্লাসে আসতো। আমি তাকে হলে সিটের ব্যবস্থা করে দিতে চেয়েছিলাম। সেখান থেকে সে নির্বিঘ্নে ও নিরাপদে পড়ালেখা চালাতে পারতো। একপর্যায়ে সে ঢাকা কলেজেই পড়বে বলে কিছুটা মন স্থির করলেও পরে তার মায়ের সঙ্গে ফোনে কথা বলে ছাড়পত্র নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।’

যেকোনো ছাত্রের জন্য ঢাকা কলেজের পরিবেশ সম্পূর্ণ নিরাপদ উল্লেখ করে অধ্যক্ষ আরও বলেন, ‘সে কুষ্টিয়ায় পড়ালেখা করলেও যে কোনো ব্যাপারে সহযোগিতার জন্য তাকে আশ্বস্ত করেছি।’

উল্লেখ্য, ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে স্বজনদের সঙ্গে নিয়ে ঢাকা কলেজে আসেন আবরার ফাইয়াজ। সে সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘বড় ভাইয়ের এমন মৃ’ত্যুতে পুরো পরিবার মুষড়ে পড়েছে। বাবা-মা চান না আমি তাদের ছেড়ে থাকি। তাই ঢাকা কলেজ ছাড়লাম। আবরার ফাইয়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

June 22, 2026
Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

June 22, 2026
Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

June 22, 2026

Latest News

book

৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

Primary Exam

প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

যুক্তরাজ্যে উচ্চশিক্ষা : ‘ঝামেলামুক্ত’ সেবা দিচ্ছে ‘হ্যাসল ফ্রি এডুকেশন’

উপবৃত্তি

উপবৃত্তি পেতে হলে ২০ জুনের আগেই মোবাইল ব্যাংকিং যাচাই করতে হবে

এসএসসি পরীক্ষার ফলাফল

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

জরুরি নির্দেশনা

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা

ভুল তথ্য দেওয়ায় এমপিও প্রতিষ্ঠানপ্রধানদের বেতন-ভাতা বন্ধ হচ্ছে

Sikkha Minister

কারিগরিতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, জবি’র প্রতি থাকবে সুনজর : শিক্ষামন্ত্রী

কুবি শিক্ষার্থী

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa