Advertisement
জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একটি পাগলা শিয়ালের আক্রমণে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৭ নভেম্বর) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকা থেকে প্রান্তিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের তথ্যমতে, এ পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন- আনসার সদস্য অজয় হাওলাদার, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার ও টারজানের দোকানদার জব্বার৷

আহত আনসার সদস্য অজয় হাওলাদার বলেন, রাত দশটার দিকে প্রান্তিকের কমিউনিটি মসজিদের পাশে আমরা তিনজন ডিউটি করছিলাম। এ সময়ে একটি শিয়াল এসে হঠাৎ আমার গোড়ালিতে বুটের উপর দিয়ে কামড়ে বসায়। শিয়ালের কামড়ে আমার পায়ে ছোট একটি ক্ষত হয়েছে। আমি আপাতত বাইরে থেকেই ভ্যাকসিন নিয়ে এসেছি।

এ বিষয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. আনিসুর রহমান জানান, এ পর্যন্ত তিনজন আক্রান্ত পাওয়া গেছে। আহতদেরকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দোকানদার জব্বার এর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মহাখালীতে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন- জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতংক ছড়ানোর খবর পেয়েছি। আগামীকাল দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বরে) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র‍্যাবিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

বিপুল সংখ্যক সরকারি কর্মী ছাঁটাই করবে ট্রাম্প প্রশাসন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.