Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস জাবিতে ৩ হিন্দু ছাত্রকে ‘শিবির’ বলে পিটিয়েছে ছাত্রলীগ
ক্যাম্পাস

জাবিতে ৩ হিন্দু ছাত্রকে ‘শিবির’ বলে পিটিয়েছে ছাত্রলীগ

By Saiful IslamNovember 7, 20193 Mins Read

ju-versity

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ‘শিবির’ আখ্যা দিয়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় তিনজন হিন্দু ও দুই মুক্তিযোদ্ধার সন্তানকেও পিটিয়ে আহত করে তারা।

ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় মারিয়াম রশিদ ছন্দা নামের এক ছাত্রী গুরুতর আহত হন। হামলার পর ছাত্রলীগের পক্ষ নিয়ে ভিসি ফারজানা ইসলাম আন্দোলনরতদের ‘জামায়াত শিবির ও বিএনপি’ বলে আখ্যা দিয়েছেন।

‘শিবির’ বলে মারধরের শিকার তিন হিন্দু শিক্ষার্থী হলেন- প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭তম ব্যাচের সুদীপ্ত দে, একই ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অমর্ত্য রায় ও প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শৌমিক বাগচী।

হামলার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের তিনজনকে ‘শিবির’ বলে মারধর করেছেন বলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা।

হামলার আহত এই তিনজন হিন্দু ধর্মাবলম্বী এবং চলমান উপাচার্যবিরোধী আন্দোলনের সক্রিয় সদস্য। এদের মধ্যে সুদীপ্ত দে শাখা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক এবং শৌমিক বাগচী জাহাঙ্গীরনগর থিয়েটারের সাধারণ সম্পাদক। আর অর্মত্য রায় শাখা ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে জড়িত।

এছাড়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৮তম ব্যাচের নবীন ও ইংরেজি বিভাগের ৪৫তম ব্যাচের অনিন্দ্য নামে দুজন মুক্তিযোদ্ধার সন্তানকেও ‘শিবির’ বলে হামলা করে আহত করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

হামলার বর্ণনা দিয়ে সুদীপ্ত দে বলেন, আমাকেও ‘শিবির’ বলে পিটিয়ে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মোহাম্মদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে বাঁচাতে এগিয়ে গেলে ‘শিবির-শিবির’ বলে আমাকেও মারধর শুরু করে তারা। আমাদের শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনকে বন্ধ করার অপচেষ্টা হিসেবে উপাচার্যের মদদে এই হামলা করেছে ছাত্রলীগ।

হামলা আহত অমর্ত্য রায় বলেন, ‘ও শিবির, ওরে মার’ এই কথা বলেই আমার ওপর হামলা চালায় ছাত্রলীগ। তাদের একজন আমার শার্টের কলার ধরেছিল, তখনই আরেকজন আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন আমি একজন শিক্ষকের গায়ের ওপর গিয়ে পড়ি। একই ভাবে শৌমিক বাগচীকেও ‘শিবির’ বলে লাঞ্ছিত করেছে ছাত্রলীগ।

আন্দোলনকারীরা বলছেন, আমাদের আন্দোলনকে বন্ধ করতে প্রশাসনের নির্দেশে ‘শিবির’ মারার নামে আমাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। অথচ ক্যাম্পাসে আমাদের আন্দোলনের মাধ্যমে শিবির নিষিদ্ধ করা হয়েছিল। এখানে কোনো শিবির নেই।

আন্দোলনের সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, যৌক্তিক এই আন্দোলন দমাতে প্রশাসন ও ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে ‘শিবির’ আখ্যা দিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করছেন। এখানে শিবিরের কেউ নেই।

দুর্নীতির অভিযোগে উপাচার্যবিরোধী আন্দোলনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগের হামলায় পাঁচ নারী শিক্ষার্থীসহ অন্তত ৩৫ আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও এনাম মেডিকেলে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।

এরই মধ্যে মারিয়াম রশিদ ছন্দার ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের এক কর্মী ছন্দার পেটে লাথি মারেন। এতে যন্ত্রণায় মাটিয়ে লুটিয়ে পড়েন তিনি। হামলার শিকার মারিয়াম মাটিতে শুয়ে কিছুক্ষণ কাতরান। এ সময় তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান তার সহপাঠীরা।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে পুরনো প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তারা সেখানে বিক্ষোভ করতে থাকেন ।

আন্দোলনের মুখে উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে এখন মুখোমুখি অবস্থানে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ সদস্যরা। এ অবস্থায় যেকোনো সময় পুলিশি হামলার আশঙ্কা করছেন আন্দোলনকারীরা। সূত্র : জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

May 31, 2026
CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

May 24, 2026
বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

May 24, 2026

Latest News

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী

শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী: বেরোবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

CU

বান্ধবীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

বেরোবি

ঈদের দিনে আবাসিক শিক্ষার্থীদের বিশেষ খাবার দিচ্ছে বেরোবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি’তে পূর্বের অব্যবস্থাপনার দায়ের চাপে বর্তমান প্রভোস্ট

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

বেরোবি

গ্রাফিতি মুছে ফেলা ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বেরোবিতে কর্মসূচি পালন

চবি ছাত্রদল

সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার সাংবাদিক, অভিযুক্ত চবি ছাত্রদল নেতা সাজ্জাদ

বেরোবি

মামলা ও কারাবরণ: আলোচনায় বেরোবির ৫ উপাচার্য

স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

বেরোবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa