
জানা গেছে, সোমবার সকালে অধ্যক্ষ কলেজ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে যান। এ সময় শহীদ মিনারে জুতা পায়ে পুষ্পস্তবক অর্পণ করে ফটোশেসন করতেও দেখা যায় তাকে। তবে, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ছবিটা তার নয় বলে জানান।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা জানান, জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ওঠার ছবিটা আমার নজরে এসেছে। বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, এ ধরনের কাজ অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতাবিরোধী মনোভাব নিয়েই কাজটি তিনি করেছেন। সূত্র : কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



